-
বিদায়
———
বিরক্তিকর জীবনের কাছ থেকে চলে যাবো ঠিকঠাক করে
মনে মনে কতবার যে বিদায় নিলাম,
তবুও যাওয়া হয় না
কোন না কোন এক উছিলায়
থেকে যাই একই জীবনের কাছে।ভোর বেলা চলে যাবো ঠিক করে ঘুমোতে যাই মধ্যরাতে!
সকাল বেলা ঘুম ভাঙতে তাই দেরি হয়ে যায়।
সেদিন আর যাওয়া হয়না প্রচন্ড আলসেমিতে।কিংবা দিনের বেলাই চলে যাবো বলে ঠিক করে
অযথাই অপেক্ষার বসে থাকি সারাদিন,
কোনো এক বন্ধুর জন্য।একদিন পূর্ণিমার রাতে জীবনের কাছ থেকে বিদায় নিতে বাড়ির ছাদে উঠেছিলাম জোনাকির মতো আকাশে উড়বো বলে।
বলা নেই কওয়া নেই, আচমকা অচেনা এক মায়া পড়ে গেলো সেদিনি
ক্লান্তিকর এই জীবনের জন্য!চলে যাবো বলে
ট্রেন মিস করি বারবার।
তাইতো সারাদিন পথে ঘাটে টো টো করে ঘুরে বেড়াই,
রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি,
আবোল তাবোল কবিতা লিখি
-একঘেয়েমি জীবনটাকে ফাঁকি দেওয়ার জন্য।কোথাও যাবার জায়গা নেই বলে রাত হলে আবার ফিরে আসি সেই একই জীবনের কাছে।
যাবো যাবো বলে আর যাওয়া হয় না,
তাইতো ত্যাক্ত বিরক্ত হয়ে জীবন আমাকে ডেকে বললো,
“তুই দেখে নিস
তোকে একদিন সময় মতো বিদায়ের ঠিক ট্রেনই ধরিয়ে দিবে।
—————
র শি দ হা রু ন
০৭/০৪/২০২২10 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 April 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
রিফায়াত নিগার
@refayat-nigar
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
AdabenTatali
@adabentatali



শুভেচ্ছা