-
উজ্জীবন
সুজাতি হতে হলে
প্রচারের কলরোলে
ছুঁয়ো না খ্যতির আকাশ
চেতনার ছায়াতটে
দেখাও আলোকের প্রতিভাষ।
ধর্মীয় নীতির অনুশাসন
অন্তরে কর লালন
তারই প্রতিফলন
যেন চারদিক করে দীপায়ন
আতিশয্যের নেই কেন প্রয়োজন
আপনারে আপনি কর শাসন।
কোন দূর্নীতি যেন না করে রুদ্ধ
আলোকের বাতায়ন
সকল সুবৃত্তিতে অন্তর কর ঋদ্ধ
কর্মবৃত্তে কর একাগ্র নিবেদন।
অন্যায় অপনোদনে
নির্লিপ্ততার আচ্ছাদনে
না থেকে নিশ্চুপে
কাাঠিন্যের স্বরূপে
ঢাল হয়ে কর প্রতিঘাত
সকল শকুনের আঘাত।
তুলাদন্ডের মাপে
নির্ভৃল নিরপেক্ষভাবে
সত্যকে করে মূল্যায়ন
দিওনা ওজনে হ্রাস
পরের অধিকার করোনা গ্রাস
কোর না দূর্বলেরে দলন।
চাটুকারিতার মোহজালে
বক্রতার কলে
নিজেকে দিও না ধরা
স্বরূপ হারিয়ে পড়বে দিকহারা
গ্রহ, তারা, রবি নিজ কক্ষতলে
ঘূর্ণায়মান যেমনি অনিরুদ্ধ শৃঙখলে
এক স্রস্টার একাগ্র বন্দনাডোরে
সমর্পিত পরম প্রশান্তির ক্রোড়ে
তেমনি সততার লৌহবর্মজালে
যার যার কাজ কর সমাপন।
কোন প্রহেলিকা, আঁধারের ধুম্রজালে
নীতিকে দিও না বিসর্জন।
বিলাসীকে আর না দিয়ে বিলাস
উপবাসীকে দাও একমুঠো অন্নের আয়াস
ধনীর বীথিকা আর নাহি কর সজ্জন
দূর্বলেরে কর উত্থান।14 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



শুভেচ্ছা