-
কবি: মুহাম্মাদ আল-মামুন
কবিতা—৩৬৭।
যেতে চাইলে যেতে দাও
——————————
যেতে চাইলে যেতে দাও
দুঃখ নিয়োনা মনে
চলে এসো সাগর পারে
দুঃখ ভাসাও সাগরের বিশালতায়
হয়তো একদিন ভিড়বে তরী সুখ বোঝাই করে।যেতে চাইলে যেতে দাও
দুঃখ নিয়োনা মনে
চলে এসো পাহাড় চূড়ায়
দুঃখ উড়াও সীমাহীন আকাশে
হয়তো একদিন আসবে ফিরে উঠোন বোঝাই শ্রাবণ লয়ে।যেতে চাইলে যেতে দাও
দুঃখ নিয়োনা মনে
চলে এসো জোছনা রাতে
দুঃখ বিলাস ছাঁদে
হয়তো একদিন আসবে ফিরে ভোরের আলো লয়ে।যেতে চাইলে যেতে দাও
দুঃখ নিয়োনা মনে
চলে এসো প্রকৃতির মাঝে
দুঃখ ছড়াও সবুজের বুকে
হয়তো একদিন আসবে ফিরে গাছে গাছে মুকুল লয়ে।13 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 April 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010



শুভেচ্ছা