Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 2 months ago

    আমি ফিরবোনা’
    _কিশোর কনক

    স্মৃতিঘেরা ষাটফিটের রাস্তায়
    আমি আর ফিরবোনা কোনদিন…………………………
    সেই তোমাকে খুঁজবোনা আর মানুষের মিছিলে
    বুকে চাপাকষ্ট নিয়ে হারিয়ে যাবো একদিন।
    ফিরবোনা কোনদিন হাতির ঝিলে
    হাত ধরে যেখানে হেঁটেছি দুজনে………………………..
    ফিরবোনা বাংলাদেশ বেতারের সামনে
    যেখানে আমার জন্য অপেক্ষা করতে সেই জীবনে।
    ফিরবোনা
    ফিরবোনা
    ফিরবোনা,
    ফিরবোনা আর স্মৃতির রোমন্থনে।
    স্মৃতির বেদন কত ভয়ানক অন্তর আত্মা জানে ||

    ফিরবোনা কোনদিন বোটানিক্যাল গার্ডেনে
    যেখানে ফটোফ্রেমে বাঁধা পড়েছিলাম আমরা দুজন।
    ফিরবোনা কোনদিন চিড়িয়াখানায়
    যে চিড়িয়াখানার পশুর মতন পশু হয়েছে তোমার মন।
    ফিরবোনা কোনদিন শাহবাগ চত্বরে
    যেখান থেকে দুজন দিকে চলে যেতাম |

    ফিরবোনা কোনদিন রাতে গুলশানের রাস্তায়
    পড়েছিলাম যেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসীদের কবলে।
    ফিরবোনা কোনদিন একুশে টেলিভিশন ভবনের সামনে
    যেখানে প্রথম দেখা হয়েছিলো তোমার সাথে এক বিকেলে।
    ফিরবোনা কোনদিন পরিচিত সে সব রেষ্টুরেন্টে
    তোমার স্মৃতিরা আমায় উপহাস করবে |

    ফিরবোনা,
    ফিরবোনা কো ন দি ন দেখতে তোমার মুখ
    খুঁজবোনা তোমার নতুন ঠিকানা’
    তুমি এখন অন্যকারো জীবনে জড়িয়ে বাঁচো
    এই শহরে আমি এখন তোমার কেউ না |

    28, April 2022 Mohamadpur, Dhaka

    ©Record Label : Labonnow Entertainment

    বিঃদ্রঃ কবিতার গল্প ভুল করেও কেউ
    নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
    কারো  ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার,কবি কিংবা কবিতার নয়। 

    8
    2 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar