Profile Photo

নির্বোধ সুদীপ্তOffline

  • SajalBhowmick
  • অর্ধ মৃত শহর

    এই অর্ধমৃত শহরে
    আমার বারান্দা জুরে নেমে আসে
    তোমাদের ভালবাসা মেশানো রৌদ্দুর।
    তখনি ওষ্ঠ পিপাশু আমি
    অবগাহন করি উন্মত্ততায়
    দরজায় কড়া নারে ভোরের হিমেল হাওয়া
    পূর্ণ আমাবশ্যা কিংবা পূর্ণিমা
    আমি উপোভোগ করি নিস্তব্ধতায়

    আমার অর্ধ মৃত শহরে
    ঘৃনার চাদরে ঢাকা ভালবাসা
    প্রেম, ঘুম, যুদ্ধ, যৌনতার মিছিল
    সব মিলে মিশে একাকার
    বারুদের গন্ধ তবুও দাগ কাটে
    অংযমের অভ্যাসে বারুদ জ্বালায় কেউ কেউ
    কেউ কেউ দুঃখ বুজে ঘরে ফেরে
    অভ্যাস বসত।

    তোমাদের অর্ধ মৃত শহরে
    যেদিন প্রিয়তমার কপাল বেয়ে
    নেমে আসা ঘামের সবটুকু
    শুষে নিয়েছিলাম গাঢ় ওষ্ঠ চুম্বনে
    সেদিন আমার নতুন জন্ম হয়
    কৃতদাসের জন্ম – মানব জন্ম
    মানুষ হল কৃতদাস
    মানুষ কখনো প্রভু হয় না।

    এই অর্ধ মৃত শহরে
    আমার বারান্দা জুরে নেমে আসে
    তোমাদের ভালবাসা মেশানো জোছনা।
    বৃষ্টি নামে, নামে শরতের আকাশ
    আসলে কিছুই পালটায় না
    পাল্টায় না ভালবাসা
    বাবার মুখে চেয়ে
    ভালবাসা বিসর্জন দিয়ে
    বিয়ে করা মেয়েটাও জানে
    ভালবাসা কাকে বলে।
    শুধু জনানা এই অর্ধ মৃত শহর।
    এ শহর জানে শুধু উলঙ্গ হতে,
    এ শহর তাই বারবার উলঙ্গ হয়।

    9
    4 Comments
Skip to toolbar