Profile Photo

Dhali MoinOffline

  • Dhali-Moin
  • Profile picture of Dhali Moin

    Dhali Moin

    5 years ago

    এখনো নখ কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলি
    চুল কাটতে গিয়ে চামড়া
    প্রেম, সেতো এক বিশাল যুদ্ধক্ষেত্র
    আমি যেনো এক পরাজিত সৈনিক।
    পরাজয়ের গ্লানি মাঝেমধ্যে মুছে ফেলতে হয়
    তাইতো, বুক চেতিয়ে, ঠোঁট ফুলিয়ে, গলা উঁচিয়ে, বলি
    ওসব প্রেমট্রেম আমি পাত্তা দেইনা দাদা।
    অথচ দেখো, তোমার দিকেই সব সময় মনোনিবেশ আমার
    অবাধ্য যৌবন বাধ্য প্রেমিক হয়ে যায় ।
    সিংহের মতো শৌর্যবীর্য নিয়ে বিড়ালের মতো মিউ মিউ।
    সবকিছু ঐ প্রেমের জন্য
    অথচ প্রতিদিন‌’ই রাশিতে বলছে
    আজ প্রেম শুভ নয়।
    এখনো নখ কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলি
    চুল কাটতে গিয়ে চামড়া
    প্রেম, সে তো এক যুদ্ধক্ষেত্র
    আমি যেনো এক পরাজিত সৈনিক।
    পরাজিত সৈনিক
    ✍️কামরুল কাজল ✍️

    11
    11 Comments
    • পরাজয় একটি ধারণা কেবল। অভিজ্ঞতা জীবন পাল্টে দেয়। অভিনন্দন কবি।

    • প্রেমে তো পরাজয় না । মনে হয় আসল মানুষ অপেক্ষা করছে যে আপনাকে ধারন করতে পারবে । ধন্যবাদ ।।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 05 August 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • খুব সুন্দর। শুভেচ্ছা রইল কবিবন্ধু।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 21 December 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 23 April 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar