Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    4 years, 1 month ago

    ভালোবাসা
    _______________

    ভালোবাসা’র গন্ডি তুমি বেঁধে দিয়েছিলে
    আমিও মেনেই নিয়েছিলাম
    তোমার শর্ত সব
    যখন ভালোবাসলে এবং আমিও
    ভালোবাসার পথ অনেকটা পেরোলাম
    হঠাৎ উপলব্ধিতে এলো ,
    ভালোবাসা ,এতো বিপুল ! বিশাল !!
    এর কি কোনো সীমা পরিসীমা
    কখনোও হয়েছে ? নাকি হয় ??
    তুমি ছিলে নাছোড় তবুও
    জয় শুধুই চাহিদা তোমার
    যে কোনো দামে বিজিত হওয়া চাই
    এ তবে কি আসলেই ভালোবাসা?
    নাকি শর্ত আরোপেরে বানিজ্য কয় ?
    কতোই না অনুরোধ অনুনয়
    তাতেও গলেনি তোমার পাষন্ড হৃদয়
    ভালোই তো বাসি !
    তবে সামনে আসা বারণ
    আর দূর থেকেই চলুক ভানুমতির খেল
    জিততে হবেই হবে
    তুমি হারলে নাকি বাঁচলে কিই বা হবে ?এতো ছাইপাশ ভেবে !
    দেহ পিঞ্জর ছড়ালোই বা
    তোমার অন্তরায়
    রক্তের স্রোতে অবগাহনে
    তুষ্ট হলেও হতে পারে
    আমার নীলকান্ত হৃদয় ।
    বাহ কি এক অদ্ভূত ভাষা
    প্রাণ নেবে তবুও ,সে ই তো ভালোবাসা

    10
    4 Comments
Skip to toolbar