-
জলধির তীরে
ও নীলাম্বরী সিন্ধু!
আকাশে আজ পূর্ণ ইন্দু
সোনালী জোছনার অবগুন্ঠনে
হেলেছে সহাস বদনে।
জানেনা সে আজ তার প্রিয়তমা
তোমার কোলে রেখেছে জমা
সকল অশ্রু বিন্দু।
নীল সবুজের দিকচক্রবাল রেখা হেলে
তোমার বিশালতার অতলে
কৃষ্ণ নীরদগুলো হারায় নীল জলে
অব্যক্ত নিনাদ মেলায় ঢেউ এর কলরলে।
না মেলা অঙ্কগুলো ঘূর্ণায়মান বৃত্তে
ছিটকে পড়ে ঢেউ এর নৃত্যে
চঞ্চল উর্মির দোদুল শিহরণ
হিয়ায় তুলে সজীবতার স্পন্দন।
সৈকতের রুপালী বালু-তীরে
ক্যানভাসে আঁকা রংতুলির নীড়ে
নবরাগে জাগা স্বপনের আলপনা
মুছে ফেলে ক্লান্তির ধুলিকণা।
সায়ন্তিনীর ক্লান্ত রবির আবিরে
নীলিমা লুকায় ফেনিল উর্মির গভীরে
তোমার নীল গর্জনের অনুনাদ
মুছে ফেলে অন্ত:শীল কান্নার বিষাদ।
তোমার অথই বিশালতায়
যেন হয় সকল ক্ষুদ্রতার লয়
জীবন যেন খুঁজে পায়
নতুন আত্মপ্রসাদ
লীন হয় সকল অপূর্ণতার অবসাদ
সকল ধোয়াশা হেরে
তরী যেন ভিরে
সঠিক ঠিকানায়
সকল গ্লানিমার হয় ক্ষয়।।8 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



তৎসম শব্দের কবি। অনেক শুভকামনা।