Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    গুরুর কাছে শিখতে চাই
    সাংবাদিক আবু তাহের

    ছন্দ মাত্রা লিখতে গিয়ে
    ভুল যে হতে পারে ভাই,
    রাগ না করে ভুল শুধরিয়ে
    গুরুর কাছে শিখতে চাই।

    কবি হতে হলে বন্ধু
    অন্যর লেখা পড়া চাই
    তথ্য ভান্ডার খুলবে তখন
    নইলে কিন্তু গতি নাই।

    ছন্দের তালের শত হিসেব
    কাব্য জগৎ জুড়ে পাই,
    মাত্রার হিসেব বড়ই কঠিন
    বুঝতে গেলে হিমশিম খাই।

    চরণ পংক্তি মধ্যখন্ডন
    শ্বাসাঘাত যে জানতে হয়
    সনেট পয়ার মহাপয়ার
    বুঝলে পরে হবেই জয়।

    মুক্তাক্ষর বদ্ধাক্ষর
    কাব্যের দোষ গুণ থাকে হায়,
    ভুল ধরিলে থাকবো খুশি
    কদমবুচি গুরুর পায়।

    8
    7 Comments
Skip to toolbar