-
আসে না ফিরে
———————
বিদায়ে বিষন্ন স্তব্ধ
বৈশাখী ভালোবাসা,
দুলছে দারুন বাতাসে
উতলা উষ্ণ নিঃশ্বাসে।
জৈষ্ঠ্যের উত্তপ্ত টানে
বৈশাখী উৎসব গাঁথা-
গ্রীষ্মের মধু মিলনে,
রসালো ফলের স্বাদে,
স্মৃতির মলাটে লুকোবে
বৈশাখী বিয়োগ ব্যথা।
বাস্তব হয়ে যায় স্মৃতি
সময়ের সরণে।
প্রকৃতির খেলায়
সময় হয়ে যায় নিয়তি।
ভালবাসার টানে
স্মৃতি ছবি আঁকে মনে।
বৈশাখ ফিরে নতুন রূপে
মনের স্মৃতির টানে।
সময় নতুন নামে হাসে,
সে তো আসে না ফিরে।
ভালোবাসা স্মৃতি হয়ে যায়
সময় আসে না ফিরে।
—–উত্তম, মে ১৮, ২০২২10 Comments
Friends
রায়হান
@arm302099
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
Syed Farah
@syedfarah
সাম্য রায়
@gourabroy
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
abrar
@abrar
আবু রায়হান মোহাম্মদ
@bmahsan
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta



অসাধারন ভাবনায় সৃজন।