Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 6 months ago

    “ভালো আছি”
    – পি কে সরকার
    দুঃখেও থাকে সুখ,
    দুঃখ থেকে হইও না বিমুখ,
    মনে বাঁধবে তবে চরম অসুখ।

    মন কেনো চঞ্চল,
    এত কেনো তুমি বিহ্বল,
    পাওয়া না পাওয়ায় কেনো ব্যাকুল?

    কখনও সবাই প্রাজ্ঞ,
    কখনও বেজায় অজ্ঞ,
    আবার কখনও কখনও বিজ্ঞ।

    আমি ভালো আছি,
    দুঃখের মাঝেও ভালোই আছি,
    সুখের মাঝেও ভালোই আছি।

    এ কথা মনে প্রাণে,
    নিয়েছে যেজনে মেনে,
    তার মত প্রাজ্ঞজন কে আছে?

    ভালো থেকো মন,
    বসুধায় পেয়েছো জীবন,
    ভালোবাসায় যেনো হয় মরণ।

    তুমি হেরে গেছো,
    চরম ব্যথা পেয়েছো,
    তুমি কাউকে বিজিত করেছো।

    স্থির করো তব মন,
    শুদ্ধ করো তব প্রাণ,
    পাবে সুখ দুঃখের ঊর্ধ্বে স্থান।

    11
    11 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar