Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    • 4 years, 6 months ago

    জীবন বীথিকা

    জীবনের বিচিত্র গতিপথে
    নিয়ত দুমেরুর ছায়াবৃত্তে
    তরী ভেসে চলে অজানা সীমান্তে।
    কখনও সবুজ ঘাসের প্রান্তে
    অমিমিশ্র সুখের নীড়ে
    কৃষ্ণচূড়ার রক্তিম আবিরে
    প্রথম প্রহরের শিশিরে
    শিউলির কমলাকলির আবিষ্টতায়
    শাওনের ঝরা প্রহরে
    রিমিঝিমি বৃস্টির লহরে
    আরোহী খুঁজে পায়
    বেঁচে থাকার প্রাণ যুঁথিকা।
    আকাশের ঘন নীলিমায়
    প্রোজ্জ্বলিত নীহারিকা
    সম্ভাসন জানায় আলোর লহরে।
    ছোট্ট কুটিরে চন্দ্রিকার ছায়ায়
    জড়িয়ে যায় জীবন নিবিড় মায়ায়।
    কখনও সহসা ঝড়ের আলিঙ্গনে
    টলোমলো হয় কুটিরের ছাদ,
    মেঘের আড়ালে ঢেকে যায় চাঁদ,
    অভিমানে জর্জরিত ইন্দুলেখা
    মুছে ফেলে তার দীপিকার রেখা।
    ব্যর্থতার বক্রতার অনলে
    দর্পনের স্বচ্ছতা হারায় কালো জলে।
    অনুদারতার জালে সৌন্দর্য হারায়
    হিয়ার বন্ধন সরে যায়
    যোজন যোজন দূরত্বে
    অবিশ্বাস আর শুন্যতার আবর্তে
    সহস্র ভুলের মালার গর্তে
    স্রোতহারা নদী নাব্যতাহীন গতিপথে
    বয়ে যায় তিমিরের কালো রথে
    তবু জয় হয় আমিত্বের গোয়ারমীতার
    ছিঁড়ে যায় ভালবাসার ইথার ।
    তাই শত অনুপলে গাঁথা প্রহরগুলোয়
    ভরে দিও সহিষ্ণুতা আর প্রজ্ঞার আলোয়
    শত জোনাকীর ভীরে
    জীবনের যত ঝড়ে
    সতত: লড়ত হবে একাই সফরে।
    হ্যাঁ , না গুলো কর খুবই সযতনে
    শান্তির কোহিনুর যেন না হারায় অযতনে
    আত্মা যেন না হারায় আমিত্বের বিসর্জনে।
    উষার নির্মল ছোঁয়ায়
    ভালবাসার নির্মল আলোয়
    ঝরা পল্লবে কর সঞ্চারন
    কুসুমের কোমলতায়
    কন্টকগুলো কর অপনোদন।
    ক্ষনিকের ভুলে জীবন যেন না হারায় অতলে
    বিষন্নতার কুয়াশার জলে।
    জীবন যখন হারায় অস্তাচলের কোলে
    ভুলগুলো ঝরে আঁখির লবনাক্ত জলে
    পিয়াসী হিয়ার ক্ষরিত গরল
    অনুশোচনার তীব্র অনল
    নির্বাপিত হয়করুনাধারার শীতার্ত তরলে।।

    16
    11 Comments
Skip to toolbar