-
আমাকেই ফেলে এসেছি
—————————
একদিন
ঘুম ঝরে যায়।
একদিন
সময় ঝরে যায়।
একদিন
অচেনা শহরের মাঝে
চেনা এক শহর ঝরে যায়।একদিন
আমার মাঝে আরেক আমি
ঝরে যাই- খুব গোপনে।
তারপর নিজেকেই ফেলে আসতে
বিড়ালের মতো বস্তা বন্দী করে
অস্হির হয়ে ঘুরতে থাকি,
এক চেনা শহরের খোঁজে।কোন একদিন,
কখন যে আমার ‘বাবার জন্মভিটায়’
নিঃসঙ্গ কড়াই গাছটার নিচে আমাকে ফেলে এসেছি বুঝতেই পারিনি।
শুধু টের পাই,
একটি ‘ঘুম’ আর ‘সময়’
আমার সাথে ফিরছে অচেনা শহরে।
————————
রশিদ হারুন
১০/১১/২০১৯5 Comments
Friends
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
রিফায়াত নিগার
@refayat-nigar
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
AdabenTatali
@adabentatali


কবি, কবিতার নামটা আমার খুব খুব ভালো লেগেছে, আমার চোখে আনন্দাশ্রু ঝরেচে এই নামে, এবং বাণী বিন্যাসের কথা আর কি বলবো? শুধু প্রার্থনা করি. আমাদের এমনও হাজারো না বলা কথা প্রাণ পা’ক আপনার কথায়, আপনার কবিতায়