Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • বিদায় বন্দনা
    ___________

    বন্ধ্যা নগরীর অন্ধকারের
    পরতে পরতে, গাঢ় থেকে গাঢ়তর
    হয়ে আসে প্রতিটি হৃদস্পন্দন ।
    মুহূর্তের পদশব্দ শুনতে ,
    উদগ্রীব হয় বধির শ্রুতি ।
    স্পর্শ হয়ে ওঠে আঘাতের প্রতিধ্বনি !
    সহস্র ক্ষুরধার নখরে
    আঁচড় কেটে এগিয়ে আসে
    শ্বাপদের সুতীক্ষ্ণ থাবা ।
    অন্ধত্বের অভিসম্পাত
    চতূর্দিক হতে মুখ ব্যাদন করে চলে ।
    কবে কোন কল্পতরু !
    স্বপ্ন লোকের পথে এনে
    দাড় করিয়ে দিয়েছিলো
    ভেলকি বাজির অন্ধকার সে দুয়ারে ।
    আতসবাজি ,আলোকসজ্জা –
    হাজার দুয়ারী শিষ মহলায় ,
    দৃষ্টি ভ্রম হয়েই ছিলো ? নাকি ,
    সাজলো বিষের নীলে
    দুই দুয়ারীর বিদায় বন্দনা ?

    8
    6 Comments
Skip to toolbar