Profile Photo

নির্বোধ সুদীপ্তOffline

  • SajalBhowmick
  • দূরে থেকেও ভালবাসা যায়,
    দূরে থেকেও ভালো থাকা যায়।
    কান্নার কন্ঠনালীতে সূর্য আটকে দিয়ে
    অথবা উন্মত্ততার হাসিতে বিহ্ববল হয়ে
    দূরে থেকেও ভালবাসা যায়।

    আমার স্পষ্ট মনে আছে,
    এক নব্য কৈশরাকে বলেছিলাম
    তোমাকে আমি সত্যিই ভালবাসি!
    সেদিন সে অগ্রাহ্য করে আমায়।
    আমার ওপর অট্টহাস্যে ফেটে পড়েছিল পৃথিবী।
    সত্যি ভালবাস!?
    তাহলে অগ্রাহ্য হবার সাহস নেই কেন তোমার?
    তুমি জানো না দূরে থেকেও ভালবাসা যায়।
    এরপরে আমি দূরে চলে এসেছি।
    আমি অনুভব করেছি,
    দূরে থেকেও ভালবাসা যায়।

    এরপর,
    আট বছর কেটে গেছে,
    আমি তাকে দূরে থেকেই ভালবেসেছি।
    তারপর হঠাৎ একদিন,
    সেই নব্য কৈশরা, যুবতী হয়ে আমার সামনে এলো।
    আমি চাইলেই তাকে তীব্র ঘৃণা ভরে
    উপাহাস করতে করতে প্রত্যাক্ষান করতে পারতাম।
    কিন্তু আমি তাকে গ্রহণ করেছিলাম
    কারণ আমি তাকে দূরে থেকেই ভালবেসেছিলাম।

    আট বছর পরে মাত্র আট দিন,
    সেই রমণী আমাকে আমার স্বত্বা নিয়ে প্রশ্ন করেছিল
    আমি নির্বিকার ভাবে দাঁড়িয়ে ছিলাম তার সামনে।
    তখন আমি উপলব্ধি করেছিলাম,
    দূরে থেকে ভালবাসাই সুন্দর।
    দূরে থেকে ভালবাসায় চাওয়া-পাওয়া,
    অভিমান-অনুরাগ, ভাল-খারাপ কিচ্ছু থাকে না।
    কাছে এলেই ভালবাসার রঙ ফিকে হয়ে যায়,
    ভালবাসায় পালে চাহিদার হাওয়া লাগে,
    আর তাতেই ঢিলে হয় ভালবাসার রশি
    আলগা হয় বন্ধন, মরক লাগে ভালবাসার ডালে।
    তাই আমি সীদ্ধান্ত নিলাম,
    সেই রমণীকে আমি দূরে থেকেই ভালবাসব।

    আজ আবার ৮ বছর ফিরে এলো,
    কিন্তু সেই রমণী আর ফিরে আসে নি।
    হয়ত সে বুঝে গিয়েছে ভালবাসার গূঢ় রহস্য।
    হয়ত সে উপলব্ধি করতে পেরেছে সত্যিটা
    কিংবা শুধুই বুঝতে পেরেছে,
    দূরে থেকেও ভালবাসা যায়।

    কিন্তু ফিরে এলেও,
    আমি তাকে আবার হাসি মুখেই গ্রহণ করতাম।
    কারণ তাকে আমার বোঝাতেই হত,
    দূরে থেকেও ভালবাসা যায়,
    দূরে থেকেই ভালবাসা সুন্দর!

    14
    9 Comments
Skip to toolbar