-
ঝরা কলি
অজস্র মুখের ভিড়ে
অশান্ত মায়ের হৃদয় নীড়ে
আজও প্রতিধবনিত হয়ে ফিরে
সেই চেনা বিহগের সুর
’কোথায় তুমি বাছা কতদূর?’
তোমার জন্য আজো
সাজায়ে রেখেছি ডালা
পুঁটি মাছের তরকারী মাখা
সাজানো ভাতের থালা।
কোমল দুটি হাতে
কখন চমকে দেবে মাকে
ছোট্ট একটি শব্দের মধু ঝরা ডাকে।
ছায়াভরা এ কুটিরে
অনেক কষ্টের ভিড়ে
পূর্নিমার চাঁদের ছোঁয়ায়
একরাশ মুগ্ধতার মায়ায়
ঝরেছিল অজস্র জোৎস্নার প্লাবন।
সবুজ পাতায় ছেয়েছিল কুঞ্জবন
নিয়ে অনেক স্বপ্নের পশরার মেলা
একদিন ভাসিয়েছিলে ভেলা
আজ শূন্য বাতায়নে
থমকে যায় রোদের আলো
তুমি বিহনে সবকছু এলোমলো।
সব মায়ার বাঁধন ছেড়ে
আজ তুমি বহুদূরে
পাল তোলা খেয়ায় চড়ে
নিজেই পৌঁছে গেছ অজানার তীরে।
পরাজিত নয় বিজেতা অনীক হয়ে জীবন সফরে
শুচিশুভ্র বেশে চলে গেছ ওপাড়ে
কল্পলোকের পাখীর ডানা হলনা উড্ডয়ন
আঁখিপল্লবের স্বপ্নপাঁপড়ি হলনা উন্মীলন
তপ্ত অনলশিখায় হয়ে গেলে নিথর প্রাণ
তবু মায়ের কাছে রবে চির অম্লান
আমার সাজানো বাগান আজ জলহারা মরুভূমি।
শতকোটির মাঝে তুমি
হয়ে গেলে আরেকটি তারা
কোন গ্লানিমা, ম্লানিমার ধারা
দিবে না কো আর তোমায় ধরা
বিধাতা তোমার সকল অপ্রাপ্তির কলি
বিকশিত করুন ওপারে সকলি
সহস্র সক্ষত্রের দীপায়ন
আলোকিত করুক তোমার অন্য ভূবন।।10 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



অনেক সুন্দর ভাবনা।