-
উত্তরণ
ওগো ফুলের কুঁড়িরা,
তোমরা পাপঁড়িপাতা কর উন্মীলন
বুক ভরে কর ধরিত্রীর সৌন্দর্য অবগাহন
পিপাসু হৃদয়ে কর জ্ঞানের রস আস্বাদন।ছোট্ট কলিরা আমার,
তোমাদের সময় হয়নি কো এখনো
সমরাঙ্গনের বোঝা বয়ে নেওয়ার
ঘর্মক্লিষ্ট তনুর শ্রমে মুখে অন্ন যোগানো।আমাদের মনন
করে যেন অনুধাবন
ভার উত্তোলনের কঠিন দায়
তোমাদের উপর না যেন বর্তায়।ক্ষুধার পীড়নে তোমরা যেন
ন কর কাজ এহেন,
যে কাজে ঝুঁকি আসে পলে পলে
স্বপ্নমুকূল হয় আহত কঠিন উপলে ।আমাদের বাহূল্য বর্জন
তোমাদের যেন দেয় কিছু অর্জন।
একই রবির আলোর ছোঁয়ায়
এই বিশ্বের প্রতিটি কোনায়
কাঠিন্য কোমলতার মায়ায়
সকল কলিরা বেড়ে উঠ নিবিঢ় মমতায়।সকল সোনামনিরা,
রংধনুর রং মেখে
তোমরা আজি মন খুলে হাস
কোন ভেদাভেদ না রেখে
আনন্দের জোয়ারে ভাস।তোমাদের সীমান্তে আনন্দ বিহগ
সুরে সুরে আনুক নতুন অহনা
বিকশিত হোক সকল স্বপ্নপরাগ
নবরাগে রাগুক সুরভিত রঙ্গনা।শরতের আকাশের নীলিমার নীলে
রুপালী অভ্রকণায়, রৌদ্র ঝিলমিলে
ভরপুর হোক তোমাদের জীবনতোমরা জাগো নি:শঙ্ক গৌরবে
সবুজ পল্লবে কুসুম সৌরভে
সুরভিত হোক আমাদের কানন
সহস্র নক্ষত্রের দীপায়ন
আলোকিত করুক জাতির মনন।(১২ই জুন , বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে)
10 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



বেশ সুন্দর প্রেরণামূলক কথা কাব্যে প্রজন্মকে উত্তরণের সুকমল চিন্তা – সত্যিই প্রসংশার দাবীদার! শুভ কামনা কবি।