Profile Photo

আরিফুল বিন রশীদOffline

  • Muhammad-Ariful-Bin-Rashid
  • ওদের চোখে আকাশ ভেসে দূর নদীতে
    দিগন্ত ফোটে — দুই হাতে শুধু জ্বলে
    ইলেকট্রিক ছায়া — কিছু বাস্তব ব্যস্ততা!

    সাদা কালো স্ক্রিনে — লিখে চলে চলমান
    ভয়ের কথা — মাঝে আঁধার নামে;
    গাঢ় হয় ভয়ের গল্প যত — বাতাস
    মেখে শরীরে, ওরা রোজ ভোরে পালায়,
    খুঁজে খুঁজে আকাশ ঘর, শেষে মিললো
    ওদের মুখ!
    হাসিতে নগ্ন চোখ — চেয়ে দেখে
    জমে থাকা কালো মেঘ
    কিংবা ক্লাস্টার অসুখ!

    6
    7 Comments
Skip to toolbar