-
নন্দিত স্বর্গে প্রবেশ নিষেধ’
_কিশোর কনকঅন্তরীক্ষে সাদাফুল ফুঁটেছে
সে ফুল ছোঁয়া যাবেনা।
মানবজমিনে ঝড়ছে প্রথম বরষা
সে বরষাজলে ভেজা যাবেনা।
হৃদয়ের পাহাড়ে ঝর্ণা ঝরলো
অথৈ জলে ভাসলো নদির কুল
তবু সে নদিতে পূর্ণস্নান নিষিদ্ধ
সে প্রেমে বাদী বিশ্ববিধাতা।
নন্দিত স্বর্গে প্রবেশ নিষেধ—————-
নিন্দিত নরকের দ্বার খোলা|
বিচ্ছেদে প্রেম বাড়ে শতগুন————-
প্রেয়সীর স্মৃতি হলো জ্বালা|নিঃশব্দ সঞ্চারীর
অনর্থক শব্দ গ্রহণের ঘোর রয়ে গেলো।
বাক্যবিলাপের কালনিশি ভোর হলো।
প্রেয়সীর নিঃসঙ্গতা ঢাকতে
পাপের পাহাড়ে কবি হতে আসা।
আজ সূর্যদয় দেখা হবেনা
আজকের সূর্যদয় তোমার জন্য|অর্বাচীন জীবনের
অর্থবহ সময়ের কালচিত্র সংরক্ষিত নয়।
অহমিকায় প্রতিবারই যৎসামান্য পূন্য ক্ষয়।
নাগরিক যন্ত্রণা উপেক্ষিত
তোমার প্রেমের ক্ষমতা অনেক বেশী।
আমি ভীঁরু এক প্রতিবাদী
তোমাকে বধ করার সাহস ছিলোনা|অর্থব্য প্রাণের প্রহসনে
এখন আমি আর কখনো বিচলিত হইনা।
নিষিদ্ধ প্রশান্তির খোঁজে বিষাক্ত প্রেম চাইনা।
বৈশাখ নিরবে চলে গেলো
তুমি ছিলেনা,আমিও জনসম্মুখে আসিনি।
স্মৃতির কবর সরে যায়নি
এইতো সেদিনই দেখে এলাম|লোভী প্রাণের বিচার হলে
আমি একশোবছর নরকবাস চাই।
নয়তো তোমায় চাওয়ার লোভ থেকে মুক্তি নাই।
অপঘাতে মরণ আসে যদি
প্রাণপণ স্বরণ করে গেলাম তোমাকে।
এই জাগতিক মাতাল
তোমার স্মৃতির রোমন্হনেই মৃত্যু চায়|সে প্রেমের রাজধানী ছিলো
মন্ত্রমুগ্ধ সঙ্গীত আর কথার যাদুতে ঢাকা।
সে জীবন ছিলো তোমার পরাণে গোপনে রাখা।
তোমার প্রাণ অপরে দান করেছো
আমি রাজা থেকে দুঃখের মহারাজা হয়েছি।
আমি আপোস করিনি
আমি আমাকে মানুষ ভাবতেই ভালোবাসি|অত্যাধুনিক ধর্ম তোমার
আমার মন ভেঙেছো তোমার ধর্ম টেরই পেলোনা।
এসিরুমে তোমার বিবস্ত্র দেহে বিবেক জাগলোনা।
আমি সাম্প্রদায়িক হুজুর-সাধু শুনিনা,
চিরকালই সর্বজনীন মানবধর্মে নতজানু রয়েছি।
আমি বিবেকের নির্দেশ মেনে চলি
আমাকে সহজেই ঠকানো যায়,তুমি সফল|তুমি কবে বিস্মৃতি হবে
এই একটাই ভাবনায় নিমজ্জিত হয়ে রাত্রি আসে।
আমি আপন ঘরেই থাকি বারোমাস পরবাসে।
আবার সেই বিরহ বিলাস
আবার সেই রাত্রির জন্য কায়মনে প্রতিক্ষা।
আবার নতুন সকাল আসবে
শুধু আমার আর সকাল দেখা হয়না|
_____________________________বিঃদ্রঃ কবিতার গল্প
কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
শুধুই আপনার,
কবি কিংবা কবিতার নয়।
______________________________Record Label : Labonnow Entertainment
8-6-20202 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



আপনার লেখায় এক অদৃশ্য ঝড় বয়ে যায় মনে! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!