Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • Profile picture of Fazilatun Nesa

    Fazilatun Nesa

    • 4 years, 4 months ago

    কথপোকথন
    ২১,৭,২২
    আমার ঘুম হীন চোখ,
    একটা শান্ত রাতের খোঁজে,
    উজ্জ্বল আকাশের দিকে তাকিয়ে,
    প্রভুর সাথে শব্দ হীন শব্দে,
    গুনগুন করে কথা বলে।
    আনমনে এও বলে,
    হে রব,আমার ডুমুর গাছে,
    ফল ধরে না কত দিন হলো,
    আমার আপরাজীতা ফুল,
    ফুটছে না কেনো।
    কতো কথার তরঙ্গ,
    এই অন্তরকে আনন্দ, হাসি,
    দুঃখ বেদনার দিচ্ছে ক্ষণে ক্ষণে।
    আমার চুপ করে থাকাটা,
    দুর্বলতা নয়, তা কেউ বোঝে না,
    শুধু সম্পর্ক গুলোকে ঠিকিয়ে,
    রাখার চেষ্টা আর চেষ্টা।
    প্রিয় মানুষটা চোখে,
    নিজেকে খুঁজি,
    তাহার বুকের রাজ্যে,
    আমিই সাম্রাঙ্গী,
    হয়ে থাকা চেষ্টা,
    এগুলো আমার পরাজয় নয়,
    গভীর নিরব রাতে,
    প্রভুর কথপোকথনে,
    তাহার কাছে বেঁচে থাকার,
    উপকরন গুলো চেয়ে যাই,
    শুধু চেয়েই যাই।

    -fnesa,

    20
    7 Comments
    • অসাধারন হয়েছে। সাফল্য কামনা করি।

    • সুন্দর লিখেছেন। অভিনন্দন।

    • কবিমনের সকল চাওয়া পূরণ হোক! শুভ কামনা রইল!

    • অসাধারন লেখনী।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 July 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অনেক সুন্দর সংমিশ্রণ

    • আধ্যাত্মিকতা মিশ্রিত লেখনী। অসাধারণ। শুভকামনা রইল।

Skip to toolbar