Profile Photo

নির্বোধ সুদীপ্তOffline

  • SajalBhowmick
  • হাজারো বসন্ত পার করে এ বাংলায়,
    উচ্ছের ফুল হয়ে ঝরে যেতে চাই কিশোরীর হাতে।
    শাপলার মালা হাতে যে কিশোরী দাঁড়িয়ে আছে ঠায়
    নদীর জলে ভাসায়ে সে মালা, যে ফিরে পেতে চায় বন্ধুরে
    তার হাতে ঝরে যেতে চাই কোন এক হেমন্ত সন্ধ্যায়।

    ধানের মালার গন্ধ যখন তুলে আনে মখমলি সুর
    কৃষক গোয়ালে দেয় ধোঁয়া, মশা তারাবারে
    সে ধোঁয়ার গন্ধ মেখে গায়ে,
    ঝরে যেতে চাই সেই কিশোরীর হাতে।
    কাঠমালতি, টগর, বকুলে যে সাজায়াছে খোঁপা
    বাঁধিয়াছে চুল যে লন্ঠনের আলোয়
    পরিয়াছে কাজল পিদিমের কালিমায়
    তার হাতে রাখতে চাই হাজার বছরের বিবর্ণ শরীর।

    বৈশাখী সন্ধ্যায় দুলে ওঠা সোনালু ফুলের মালায়,
    যখন প্রতিবিম্বিত হয় হাজারো বসন্ত।
    যখন ঝিঁঝির ডাকে নেমে আসে ক্লান্তিময় সন্ধ্যা
    তখন উচ্ছের ফুল হয়ে ঝরে যেতে চাই,
    ঝরে যেতে চাই সেই বিরহী কিশোরীর হাতে।
    বিধবার বেশে যে সাদা শাড়ি জড়ায়ে গায়ে
    বেহুলার মত বেয়ে চলে ভেলা, জীবন নদীর ঘাটে ঘাটে।
    বেহুলার মত যারে দিয়াছে জন্ম এক ভীষণ তপস্যার
    তার হাতে ঝরে যেতে চাই পুনর্জন্ম লইবারে।

    9
    6 Comments
Skip to toolbar