Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 10 months ago

    অনেকদিন পর’
    _কিশোর কনক

    অনেকদিন পর,
    স্মৃতির কবর খুঁড়ে দেখলাম
    তোমার পঁচে যাওয়া লাশ।
    অনেকদিন পর,
    আবার তোমার লাশ
    করলো আমায় উপহাস।
    মানুষ আগে দেউলিয়া হয়
    তারপর দেশ’
    অতঃপর হাহাকার জনপদে
    কথা রাখেনা দরবেশ।
    কেমন আজো আজ থাকো কোন শহরে
    লোডশেডিংয়ে অন্ধকারে।
    আমি আছি ব্যস্ত শহর ঢাকায়
    অন্ধকারে একা বন্ধ ঘরে।
    ভাবো কী আমার কথা
    কখনো অবসরে?
    জানো কী তোমায় ভেবে
    এখনো হৃদয় পোড়ে।
    ইচ্ছে করে জানতে
    কোন অপরাধে তুমি আমায় ছেড়ে
    অন্যজনের সাথে বেঁধেছিলে ঘর?
    স্মৃতির আগুনে জ্বলছি
    নিজের সাথে কথা বলছি
    অনেকদিন পর…………………… |

    তুমি ছেড়ে গেলে
    শতাব্দী বদলালোনা,বদলে গেলো মানব সভ্যতা।
    করোনা মহামারীর রেশ না ফুরাতেই
    এলো দেশ দেউলিয়া হবার বারতা।
    আমার কথা যেমন ভাবোনি তুমি
    মানুষের কথা তেমন ভাবেনা মানুষ’
    হতদরিদ্র দেশে শাসকের পক্ষে
    কোটিকোটি গোলাম উড়ায় ফানুস।
    এরপর কোনো ভোরে বৈরী মরার চিৎকারে
    মানুষের মিছিলে যদি দেখা হয়
    পারবে কী চিনতে ছেড়ে যাওয়া সহচর’
    অনেকদিন পর…………………………….. |

    আমারো দোষ ছিলো
    ছিলো ছোট ছোট ভুল,স্বীকার করেছি প্রতিবার।
    তবু একই তোমাকে প্রতিদিন নতুন করে
    প্রাণপণে ভালোবেসেছি সীমার।
    শেষ থেকে জীবন শুরু করা যায়না
    তোমার তুলনা তুমি সেকথা তো জানতে’
    অতোটা যোগ্য ছিলামনা তোমার প্রেমে
    তবু কেন ভালোবেসে ঐ বুকে টানতে?
    বয়সের ভারে তুমি হারাবে রুপ যৌবন
    আমিও হারাবো জীবনী শক্তি
    থাকবে তবু জীবনে তোমায় না পাবার হাহাকার
    অনেকদিন পর………………………………….. |
    ____________
    বহুদিন পর আমি একই সে মানুষ
    ঘামেভেজা সাদা টি’শার্টের ভিতরে’
    তুমি বদলে গেছো
    বদল করেছো দেহ-মন-জীবন চিরতরে।

    আমি আজো ডুবে থাকি কবীর সুমনের গানে
    ফকির লালন শুনে মধ্যরাতে দুচোখ ভাসে প্লাবনে।

    জীবনের সব আশা সব সুখ-শিহরণ,তোমার আলিঙ্গন
    দিয়েছে ফাঁকি………………
    তবু অপূর্ণতার মাঝে পূর্ণতার আশা
    এখনো করছো তুমি আগুনপাখি।

    জানি মরে যেতে হবে ছাড়তেই হবে এই দুনিয়া
    সময়কে ধরার বৃথা চেষ্টা শেষে
    থেমে যাবে আমার কমদামী কলম’
    মনে রাখোনি তুমি
    জানি আমায় মনে রাখবেনা কেউ!
    তবু রাত পোহালে আসবে সূর্যদিন
    অনাদায়ী ঋণের দায় এড়িয়ে
    ধীরপায়ে হেঁটে যাবো একলা অনেকদুর
    ছেড়ে যাবো চিরচেনা এ শহর
    অনেকদিন পর ||

    বিঃদ্রঃ কবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
    কারো  ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায় শুধুই আপনার
    কবি অথবা কবিতার নয়।

    07, August 2022 | Dhaka
    ©Record Label : Labonnow Entertainment

    9
    3 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar