Profile Photo

আতাউর রহমানOffline

  • AtaurRahman
  • Profile picture of আতাউর রহমান

    আতাউর রহমান

    4 years, 1 month ago

    ‘ম’ বর্ণের ১

    আমার নিঃশ্বাস!

    আতাউর রহমান

    বকা দেওয়ার সেই অনুভূতি গুলি বাতাসে ছড়িয়ে পড়েছে।
    কখনও ধূলি কণা, কখনও
    আলোর বিচ্ছূরণে।
    আজ যে অনুভূতিগুলো অনেক সুন্দর।
    আকাশে অবছায়ায় বিমুগ্ধ বাতাসে মিশেছে যত প্রাণের উচ্ছাস।
    সেই সুন্দর মুহূর্তের দিকে আমি শুধু চেয়ে রইলাম শান্ত স্নিগ্ধ কল্লোলিত যত আমার উচ্ছাস।
    থেকে থেকে জেগে উঠেছ যত প্রাণের আঙ্খাকা।
    সেই শুদ্ধতম নিঃশ্বাসে আমার সবটুকু বিশ্বাস যা আমি ফিরে পেয়েছি।
    তীব্র অনুভূতিগুলো আমার নিঃশ্বাস!!
    ‘ম’ বর্ণের ২

    চোখের রঙিন আলো
    আতাউর রহমান

    প্রতিদিনের মতো আজকের কথাগুলো এক নয়,
    যখন প্রতিক্ষা ছিল,প্রহর গুনার
    সময় ছিল,
    তখন আবেগে স্পর্শছিল অনুভূতির মধ্যে ঝলমলে রঙিন ব‍্যস্ততা ছিল।
    ছিল রঙিন কাগজে কথা আর ছন্দের গাঁথুনি।
    জীবনে মানবীর কষ্ট মানবের অনুভূতি
    কত কত ভালোবাসার গল্প আর
    জীবনের সেই মুহূর্তে এসেছে চোখের রঙিন
    আলো।
    সব অন্ধকার রেখে আমি আজ ভালোবেসে একাকার!
    শুধু রঙিন অনুভূতিই আমি লাল করি না,
    সাদা কালো আলোর অপেক্ষায় সূর্যে দিকে
    চোখ করে আমি বসে থাকি।
    যদি রঙিন অনুভূতিগুলোয় সাদাকাল
    আস্তরে লেগে থাকে জীবনের সুন্দর সুদর্শন
    সময়ে।

    ‘ম’ বর্ণের ৩

    যুগল সন্ধিক্ষণে ভৈরবী রাগের উচ্ছাসে,

    আজ এই হাঁস‍্য উজ্জল দিনের,
    ক যুগলকে শুভেচ্ছা )এই আনন্দে আত্মহারা কখনো কোন সুরে,

    কখনো যুগলের যৌথ ভালোবাসার লগ্নে,
    কখনো জীবন বসন্তে রঙের
    ছোট রঙিন আলপনা যদি হারিয়ে যায় হয়।
    আবার যেন এই ফিরে পাওয়ার ক্ষণ আসে বার বার,
    আবার যদি ভালোবাসার ক‍্যানভাসে আলো ছাড়ানো এই সন্ধ্যায়
    এই নিড়িবিলে নিরবে হারিয়ে যাওয়া ক্ষণ এসেছে!
    এসেছে প্রাণের ফাগুন আগুন লাগা সন্ধ্যায়,
    ভরে উঠেছে রাগ অনুরাগে জীবনের দুকূল।
    পৃথিবী সত্য সুন্দর সবই,
    সবচেয়ে বেশি সুন্দর ভালোবাসার,
    আনন্দঘন এই মাহেন্দ্র ক্ষণের প্রতিটি মুহূর্ত!!
    বেঁচে থাক এই আনন্দলোকে
    এই আনন্দধারা!!

    6
    9 Comments
Skip to toolbar