Profile Photo

ইভানOffline

  • Ivan
  • Profile picture of ইভান

    ইভান

    3 years, 10 months ago

    বাতাসের গল্প – ০৫

    আমাদের সকল স্বপ্ন মৃতপ্রায় মূমুর্ষ হয়েও – আবারো জন্মে
    নতমুখো দীর্ঘ ঘাসের মতো
    জন্মানো – শুকনো খড়ের নীচে যার শৈশব কাটে
    কেউ দেখে না ; কেউ চেনে না
    নিজের স্বপ্নের মতো আমি ছাড়া আর কেউ জানে না।

    কোনো এক বৃষ্টি ভেজা রাতে অংকুরিত হয়
    ঘাস এবং স্বপ্ন
    জলের প্রাচুর্যে বাড়ে অবয়ব; বুকে জমে উত্তাপ
    মানুষের মতো স্বপ্নেরাও নিতে জানে নিঃশ্বাস।
    আমি মানুষ নই!
    তৃণ লতার মতো দুলছি বাতাসে – স্বপ্ন দেখার লোভে
    জীবন ছুটে চলে গেছে আমাকে ফেলে
    ঘাসের মতোই স্থবির হয়ে আছি
    দুলে চলেছি কোথাও যাবো বলে।

    একদিন সব কিছু পেছনে ফেলে – অংকুর ভেঙে
    চারদিকে রক্তের ছাপ ছিটিয়ে
    আমিও ভেসে চলবো চির-মুক্তির পথে ঠিক যেনো শুকনো ঘাস
    উড়ে উড়ে চলে যায় বাতাসের গল্প শুনে।

    8
    7 Comments

Friends

Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Profile Photo
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
Profile Photo
Jannatun Nur
@jannatun-nur
Profile Photo
Anik Biswas
@anikbiswas
Profile Photo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Skip to toolbar