-
আদম-ঈভ।
হৃদপিন্ড খামচে মেয়েটা আকুতি জানিয়ে বললো
‘আমিও বাঁচতে চাই’
ছাইদানির দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করলাম
কতোগুলো বসন্ত এখানে দাহ হয়েছে।
নির্লিপ্ত মুখে সিগ্রেট নিভিয়ে বললাম,
আমার শ্মশানে স্বাগতম।এস্ট্রে সরিয়ে আমি তাকে গুণতে শুরু করলাম
জ্যামিতিক মাপে আমাদের কোনো ঠোঁট ছিলো না অতীতে
সেটা নিশ্চিত হয়ে তার বাঁ পাঁজর মাপতে লাগলাম
‘ধন্যবাদ ঈশ্বর’ কাঁপুনি দিয়ে মেয়েটা আনমনে বলে উঠলো!একাবিংশ শতাব্দির এডাম ইভ বলে মনে হচ্ছিলো
আমাদের পর্বতারোহণ পর্ব ধীরেধীরে পরিণত হচ্ছিলো স্রোতে
চোখে জল এনে মেয়েটা এবার জিজ্ঞেস করলো
ভালোবাসি কিনা!
তার স্ফীত হৃদপিন্ড খামচে ধরে আমি বললাম
‘পুড়াতে দাও আমায়’
মেয়েটা বুঝলো, সে সত্যিই ঈভ হতে চলেছে।এক সময় পর্বত আছড়ে পড়লো সমুদ্রের উপর
সমুদ্রে আছড়ে পড়লো পর্বতের উপর।
আমরা তখন বিশ্বাস করলাম ঈশ্বর আসলে নিরাকার।
আমরা বুঝলাম আদম ঈভের মাহাত্ম্য।
এরপর, দু’জন দুজনের দিকে তাকিয়ে বললাম
‘আমিও বাঁচতে চাই’।6 Comments-
-
-
পুরো কবিতাটি পড়ে হা হয়ে রইলাম কিছু সময়।
“ছাইদানির দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করলাম
কতোগুলো বসন্ত এখানে দাহ হয়েছে।” এই লাইনদুটি খুব ভালো লাগলো!
-
Friends
রানা আহম্মেদ নীল
@ranaahmednill
Drako Shajib
@drako
Masfi K
@masfi-mohammad
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
Jannatun Nur
@jannatun-nur
আহমেদ আরভিন
@sweetsohely
Anik Biswas
@anikbiswas
Abul Hasan Tuhen
@abulhasantuhen




খুব সুন্দর! আর আপনার কবিতায় নাগরিক অনুষঙ্গগুলি বেশ ভালো লাগে।