Profile Photo

ইভানOffline

  • Ivan
  • Profile picture of ইভান

    ইভান

    3 years, 10 months ago

    On Children
    মূলঃ খলিল জীবরান
    অনুবাদেঃ ইভান

    তোমার সন্তানেরা (সব দিক দিয়ে) ঠিক তোমারই সন্তান;
    এমনটা কিন্তু নয়।
    মানবীয় জীবনের তীব্র স্পৃহা
    তাদের বানিয়েছে পুত্র কিংবা কন্যা।
    তারা এসেছে তোমার মাধ্যমে তবে তোমার হয়ে নয়।
    যদিও তারা তোমায় সংঙ্গ দিয়ে যাচ্ছে;
    তবে তোমার সাথে সম্পর্ক-যুক্ত নয়।

    তুমি তোমার সবটুকু ভালোবাসা তাদের দিতে পারো;
    তবে তোমার চিন্তা-ভাবনা নয়।
    তারা নিজেরাই নিজস্ব চিন্তা-চেতনার অধিকারী।
    তাদের দেহকে তুমি চাইলে আশ্রয় দিতে পারো;
    তাদের আত্নাকে নয়।
    তাদের আত্মা বসবাস করে আগামী ভবিষৎ এর ঘরে।
    তুমি চাইলেই সেখানে যেতে পারবে না;
    তোমার স্বপ্ন কিংবা কল্পনাতেও নয়।
    তুমি তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারো।
    তবে, তাদেরকে তোমার মতো বানাতে যেয়ো না।
    কারণ, জীবন কখনওই পেছনের দিকে হাটে না;
    আজকের দিন কখনো গতকালের নিকট পৌঁছাবে না।

    তোমার উদাহরণ ধনূকের মতো;
    আর তোমার সন্তানের হলো ছুটে চলা তীর।
    তীরান্দায* জানে, এই তীরের অসম গতির কথা।
    সে নিজেই তোমায় বাঁকিয়ে তীর ছুঁড়েছে
    যেনো তার তীর পৌঁছায় দ্রুততম সময়ে
    সুনির্দিষ্ট লক্ষ্যে।

    তোমার নমনীয়তাকে সমর্পন করে দাও তীরান্দাযের নিকট
    আর নিজেও হও তার আনন্দের অংশীদার।
    চলে যাওয়া তীরকে সে যেমন ভালোবাসে;
    হাতে রয়ে যাওয়া ধনুকটিকেও সে তেমন পছন্দ করে।

    5
    2 Comments

Friends

Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Profile Photo
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
Profile Photo
Jannatun Nur
@jannatun-nur
Profile Photo
Anik Biswas
@anikbiswas
Profile Photo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Skip to toolbar