Profile Photo

Quazi Mustak AhmedOffline

  • mustak
  • Profile picture of Quazi Mustak Ahmed

    Quazi Mustak Ahmed

    • 4 years, 1 month ago

    গোধূলীর আভায়

    তোমার প্রেমের অবগাহনে প্রতিনিয়ত
    বিরহে আকুল আমি শ্বাশত যেন
    অভ্রান্ত উৎসুক, খুঁজে ফিরি
    স্মৃতির ভাঁজে ভাঁজে, প্রতিটি হৃদ কম্পনে
    দিনান্তে গোধূলীর রক্তাব আভা
    রাঙিয়ে আমাকে ঠিক যেন কালের ছায়া
    গুমরে উঠি বোবা আর্তনাদে
    সময়ের ক্যানভাসে হয়ে আজ ছবি
    কাজল টানা ঐ মিস্টি দু’টি চোখে
    অব্যক্ত কথাগুলি বাতাসে ভেসে
    আকুল আহ্বানে পাথর বানিয়ে ফেলে
    আমি শুধু দাড়িয়ে অমিত বেদনায়
    নিয়তি যেন আজ অয়োময়
    ছিনিয়ে সবটুকু প্রাণ, থাকে দাড়িয়ে।

    5
    1 Comment
Skip to toolbar