Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    3 years, 9 months ago

    আগের দিনে নায়ের মাঝি
    #গীতিকার_সাংবাদিক_আবু_তাহের
    ১৫ আগস্ট ২০২২

    আগের দিনে নায়ের মাঝি তুলতো বাদাম পাল,
    গল্পে মাতি নাতির সাথে এখন কলির কাল.. রে ।
    দেখতাম আগে নায়ের মাল্লা
    দাঁড় টেনে গো ধরতো পাল্লা
    কানে ভাসতো জারি সারি গানের ছন্দ তাল।

    আগের দিনে নায়ের মাঝি তুলতো বাদাম পাল,
    গল্পে মাতি নাতির সাথে এখন কলির কাল..রে ।

    স্মৃতির পাতায় মাঝি মাল্লা
    শুধুই আছে জড়ি,
    নদীর পাড়ে আর টানে না
    মাল্লা গুণের দড়ি।

    প্রযুক্তি আজ করছে দখল
    গুণ দাঁড় পাল তরীর সকল
    হাল ধরে আজ বসে থাকলে তরী মারে ফাল।

    আগের দিনে নায়ের মাঝি তুলতো বাদাম পাল,
    গল্পে মাতি নাতির সাথে এখন কলির কাল..রে ।

    #বাংলাদেশ
    #বাংলা #কবিতা #কবি #সাহিত্য #লেখক #সাহিত্যিক #author
    #poetry #poem #poetrylovers #bestpoetry #poetryofinstagram #poetsofinstagram #motivation #poetrycommunity #poet #bangles #bangali #bangla #books #blog #literature #instagram #Bangladesh

    11
    4 Comments
Skip to toolbar