-
বাংলাদেশ
বাংলাদেশ, তোমার আছে একটি গর্বের ইতিহাস
আন্দোলনে স্মৃতি মাখা অনেক স্মৃতির চির শ্বাস।তোমার আছে সংগ্রামী অসংখ্য ইতিহাস-জয়গান
দীপ্ত শিখায় জাগিয়া ওঠা অশ্রু- অনল অনির্বাণ।তুমি অকুতোভয়ী বিশ্বের,- তুমি গরবের চির বীর-
যতই আসুক ঝঞ্ঝা-বিপদ নোয়াবে না কভু শীর।মনে রেখ, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ
যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমিই বাংলাদেশ।যদি তুমি হও নমনীয়, হও বিনীত, ভীতু বেশ
মনে রেখ, ভাঙবে তোমার ঘাড়, হবে নিঃশেষ।তুমি অনমনীয়,- মাতৃস্নেহ ছায়ায় মমতায় ঘেরা-
তুমি সবুজ যুবা, সবুজিত প্রকৃতি সে․ন্দর্যে ডেরা।তোমার এ বুকে পদধূলি রচিত কত মহা মনীষির
ধ্বনিত হয়েছে শত আহ্বান দীপ্ত কন্ঠে ওহে বীর।তোমার কোলে ঘুমায়ে আছে কত মহান মানব!
গরব করি আজো তাই হে বাংলাদেশ জয় নব।ক্রোড়েতে তোমার সোনার বাটি অজস্র মহাদান
উজ্জীবিত তুমি সেই দানে শত সম্পদ মূল্যবান।বিশ্বে তুমি নও পরাভূত, নয় অবনত তোমার শীর
শে․র্যে-বীর্যে তুমি শাণিত, উনড়বত তুমি হে মহা বীর।তোমারে লয়ে যারা রচে ষড়যন্ত্র, রচে গোপন কল-
ভাঙিবে নিচয় তাদেরই বাহু ভাঙিবে সে শক্তি-বল।তুমি নিয়ে রয়েছো মোদের, মোরা আছি তব পাশে
কুচ পরওয়া নেই, যাবনা ক ছেড়ে যদিও বিশ্বগ্রাসে।হয়োনা কো অধীর, শান্ত সুধীর রও সদা বহমান
বাঁচিয়ে রাখো চেতনা তোমার ধরণির মহাদান।6 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808


দারুণ লিখেছেন…