-
অপলক সীমা
যে খুন হৃদয় থেকে ঝরে,
যে স্রোত নদীর গভীরে বহে,
যে লাভা পৃথিবীর তল থেকে উঠে,
যে বরফ গভীর থেকে গভীরে পৌছে,
সে সব ক”জনেই অনুভবে বোঝে?
রাত যখন গভীরে পৌছে,
চাওয়া পাওয়া যখন থেমে যায়,
আশা নিরাশায় দোলা আহত স্বপ্নগুলো,
ভেঙ্গে চৌচির হয়ে যায়,
শুরু হয় নতুন প্রভাত,
দৃস্টি মেলে অপলক তাকানো,
চাওয়া পাওয়া কতখানি?
কতটুকু ছিল দাবী?
হয়নি তার এতটুকু পূরণ,
কি অভাব ছিল ভাবি!
চিরন্তন যন্ত্রণা, থেকেও যা পাইনি,
নশ্বর পৃথিবীতে আজ একাকী আমি।1 Comment
Friends
Drako Shajib
@drako
ফারদিন ইসলাম উইনমি
@winme
Abcde gh.
@abcdegh
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
এ.আ.শ্রাবণ
@shawonarfatalamgmail-com
মোঃ আবুল কালাম আজাদ
@akazad6975gmail-com


অনেক ভালো লাগলো ধন্যবাদ