Profile Photo

Quazi Mustak AhmedOffline

  • mustak
  • Profile picture of Quazi Mustak Ahmed

    Quazi Mustak Ahmed

    3 years, 10 months ago

    অবলীন
    যে দূর দূরের নয়, যে দূর কাছের থেকে দূরে
    যে আকাশ ভরে আছে আকাশের ভিতরে বিধূর
    যে স্বর স্বরের চেয়ে শরীরের এত কাছাকাছি
    আমার ভিতরে আমি ক্ষীণ তার প্রান্ত ছুয়ে আছি।
    যে তুমি তোমারও চেয়ে ছড়িয়ে রয়েছে অবিনাশ
    যে তুমি পাথরে ফুল, যে তুমি সজলে ভাসো শিলা
    কালের আহত কাল তুলে নিয়ে যায় তার শাঁস
    এতদিন সয়ে থেকে তারপরে ছিঁড়ে যায় ছিলা
    ঘুমের ভিতর ঘুমে পড়ে থাকে ডানাভাঙ্গা হাঁস
    পাটল প্রবাহে তবু অবিকল জাগে এক টিলা
    আমি সেই স্তবে ভরা নীরব পালের পাশাপাশি
    কিছুইনা- এর প্রেমে অবলীন ধীর হয়ে আছি।

    4
    2 Comments
Skip to toolbar