-
ভিনদেশী ভাষার কবিতা ১
অনুবাদ
১৯ আগষ্ট, ২০২২
শুক্রবারএতো এখনো আমিই
–জীবনের যত রঙ,
ভেসে উঠছে অগভীর গভীরতায়,
তবু, হৃদয় ডুবতে চায় আরও গভীরতর প্রবণতায়।
আমার মর্যাদা যখন জীবন হতেও দৃঢ় হয়ে যায়,
বাস্তবতা তখন একাধারে কোমল আবার কঠিনও অবলোকিত হয়।
খসে পড়ে পাখনা আমার,
ভুলে যাই,কে ছিলাম,
এক নবজাতক আমায় দেখি দেয়ালের আয়নাটায়,
কিন্তু, সে আয়নায় অপরিচিত এক অবয়ব,
আরে! এ তো আমিই।একদা গ্রহণ দেখি,
তা থমকে যায় আমার মাথার উপর
আকাশের পাণে রক্তচক্ষু আমার, আমি বেজায় ব্যাকুল,
বুকে রক্তক্ষরণ হয়,
আমি যেন আসমানের ওই কিনারা স্পর্শী হতে চাই,
তবু হায়, বারবার ব্যর্থতাই আপন হয়ে যায়।
যাতনায়, হৃদয় ভেঙ্গে টুকরো-টুকরো হয়,
চাঁদটা আবার উকি দিয়ে আমার পাণে চায়,
আমার হাতে হাত রেখে মুক্ত হতে চায়
আহা, পোড়া-কপালে, বিক্ষত সুন্দরী,
ক্ষমা দাও আমায়,
আমার আমিটা তো, আর বেঁচে নাই।
তবুও, তোমার চিরচেনা, সেই তো রয়ে গাছি,
আহা, এতো এখনো আমিই।5 Comments
Friends
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Drako Shajib
@drako
Shoriful Shoron
@shoriful-shoron
রিফায়াত নিগার
@refayat-nigar
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Zahidul Jamy
@zahidul
Jannatun Nur
@jannatun-nur


অপূর্ব