Profile Photo

Quazi Mustak AhmedOffline

  • mustak
  • Profile picture of Quazi Mustak Ahmed

    Quazi Mustak Ahmed

    3 years, 10 months ago

    সময়ের ব্যবধানে

    দেখতে দেখতে অনেকগুলি বছর গত হয়েছে
    চলে যাচ্ছে আরও একটি বছর
    সময় নাকি সব কিছু ভুলিয়ে দেয়
    কই এখনও তোমাতে বিস্মৃত নই আমি
    ফারাকটা দেখ অদ্ভুত উজ্জ্বল
    আমি হাটছি ধরার উপরে তোমার দিকে
    আর তুমি চাইছ ফিরে আসতে জীবনের দিকে
    তোমার আমার চাওয়া পাওয়া চিরন্তন রবে
    কারো কাছে না হোক, প্রিয় দর্শিনী
    তুমি আছ এ বুকে, রবে চিরকাল
    তোমাকে দিতে পারিনি স্বস্তি দুনিয়ার
    ভালবেসেছি, ছিলনা এতটুকু খাদ।
    সংসার গৃহ থেকে বেরিয়েছিলে শেষ যেদিন
    ফিরে আসবে আবার ভেবেছিলে মামণিটাকে নিয়ে
    ফিরে ছিলে প্রাণহীন হয়ে, তুমি নও,
    দেহটি শুধু, সব আশা জলাঞ্জলি দিয়ে।

    6
    4 Comments
Skip to toolbar