-
ধাপ্পাবাজির চলছে খেলা
#সাংবাদিক আবু তাহের
২০ আগষ্ট ২০২২সেবাই ধর্ম সেবাই কর্ম মানব জন্মে ভাই,
কথাটি আজ বইয়ের পাতায় খুঁজলে শুধু পাই।বাস্তবে যে স্বার্থের খেলা দয়ামায়া নাই,
ধনী গরিব সবাই মোরা করছি রে খাই খাই।পরের দুখে কাঁদে না আর পাষাণ মানব বুক,
বিপদ দেখলে কেটে পরে গায়ে মেরে ফুঁক।মন খুলে যে হাসে না কেউ গোমড়া কালো মুখ,
নিজের পেটটা ভরলে ভাবে আ হা কি যে সুখ।দিকবিদিক যে ছুটছে মানব স্বার্থে উড়ায় পাল,
মিথ্যা কথার বেসাতি আজ মানবজাতির ঢাল।কথা কাজে মিল নাহি আজ শুধুই ধরে ভান,
কথায় কথায় আপন স্বার্থে গাহে নীতির গান।ধাপ্পাবাজির চলছে খেলা জগত জুড়ে আজ ,
কলম খোঁচায় করছে চুরি প্রাণে মিথ্যার সাজ।আমজনতায় বলির পাঁঠা নেতার মাথায় তাজ,
দুই দিন পরে সব ভুলে যায় নয়নে নেই লাজ।6 Comments
Friends
আর্য্য সপ্ত দর্শী
@nandini
Shohel Nawaz
@shohel-nawaz
Media--Islam
@media-islam
Afrin Akter
@afrin
তাহমিনা মোরশেদ
@rbtm796923t
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
কলমে পৃথিবী
@asin432
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
AdabenTatali
@adabentatali



দেশের অবস্থা বেহাল, বিদেশের অবস্থাও কাহিল!
কই যে যাই?
আমার মাথার ঠিক নাই!