-
সিগারেটের সুতীব্র টানে
নিরবতা ভেঙে ছুটে যায়, মানুষের মিছিল,
যেখানে খোলা হাতে উন্মাদ আন্দোলনে,
কেপে যায় সুবিধাবাদীর কপট নিশানা।
ভেসে আসে চাওয়া পাওয়ার হিসাবের শ্লোগান,
মুক্তি উদ্বেল উদ্বেগ বার্তায় মুখরিত
জনপদ হতে রাজ পথে মানুষের ঢলে।
জীবনের সুন্দর দিন গুলি ফিরে পাওয়ার স্বপ্ন গুলো যখন বেঁচে থাকে সিগারেট সুতীব্র টানে,
খুঁজে পায় প্রিয়ার কোন স্বপ্নের প্রহরে বা দিবসে হারিয়ে যাওয়া ক্ষণ!
ক্ষুদ্র,ক্ষুদ্র আশায় বুক বেঁধে
অপ্রাপ্তি আর অপূর্ণ প্রেম গুলি ঘুরে শুধু ছবির হাটে।
আমাদের প্রিয়জনদের আড্ডায়,
ধূমায়িত চায়ের কাপে নরম হয়ে
চুমুকে চুমুকে দ্রুত শেষ করে ফেলা
চা!
যখন ভেসে আসে কোন পরিতৃপ্তীর ঢেকুর।
বেঁচে থাকার জীবনের রঙে,
আমাদের সময়ে কফি হাউজের আড্ডায়,
মান্নাদের গানে সেই কফি হাউজ জমে গেছে,
জীবনের এই পর্বে আমাদের ভালোবাসাগুলো
আকাঙ্খা হয়ে থাকা স্বপ্নে স্বপ্ন!1 Comment
Friends
Rokail Diluk
@diluk
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Halima-Moly
@halima-moly
Foyzur Khan
@foyzur-khan
Drako Shajib
@drako
SuraiyaIslam
@suraiyaislam
ইভান
@ivan
Neel tripura
@neel


সুন্দর