Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 10 months ago

    জান্নাত
    হালিমা বিনতে খালেক

    একজন মা লালন করতে পারে এগারো সন্তান
    তারা কেন দিতে অপারগ, সেই মায়ের প্রতিদান।
    চাহিদা তো মায়ের খুবই কম খাওয়া-পরার,
    তবুও সন্তান, কেন বুঝেনা মায়ের কি দরকার।

    একটু ঔষধ, কিছু কাপড়,দু-বেলা খাবার
    তাতেই মায়ের হয়ে যায় বছর টা সাবার।
    চায় না তো মা,সোনা দানা, আলিশান বাড়ী,
    চড়তে চায়না উড়োজাহাজে বা দামি গাড়ি য়।

    দিনের শেষে চায় দেখিতে সন্তানের ই মুখ,
    সেই আশাতেই সারাদিন সে থাকে উন্মুখ।
    তবে কেন তাদের জোটে শুধু অবহেলা,
    নিরবে অশ্রুপাতে কাটে বেলা।

    দশ মাস দশ দিন গর্ভে ধরে,
    তীব্র ব্যাথা, যাতনা সহ্য করে।
    জীবনের সঞ্চয় সব করে উজার,
    বিলিয়ে করে, সন্তানের পথ পরিস্কার।

    সন্তানের সুখ কামনা প্রার্থনা তাহার
    অবশেষে পায় মা শুধু ই তিরস্কার।
    কখনও বা ঠাই হয় না নিজের ঘরে
    বস্তায় ভরে ফেলে আসে রাস্তার পরে।

    মৃত্যুর সময় পায়না খুজে একজন আপন জন।
    এক চামচ পানি দিলে তৃপ্ত হতো মন।
    কেউ আবার দেখায় তাদের অনেক বড় দিল,
    বৃদ্ধাশ্রমে রেখে মাকে, মেটায় তাহার বিল।

    বৃদ্ধাশ্রমে আজ মা-বাবা থাকে, সেবিকা দেয় সেবা
    মনের জ্বালা কে নিভাবে,দু:খ নিবে কে বা।
    দুনিয়াটায় জান্নাত খুজে,জান্নাত খুজে নীড়ে,
    আসল জান্নাত ফেলে এসে অচেনা লোকের ভীরে।।।।

    24
    30 Comments
Skip to toolbar