-
মেঘবালিকার দেশে
হাতটি আমার রেখো তোমার হাতে,
যাবো আমি প্রজাপতি হয়ে তোমার সাথে
নীলপরীর ঐ গাঁয়,
কলাপাতার রংটি মেখে কাজলপরা পায়।কদম্ব ফুল-মালা গেঁথে গেঁথে
সাথে আমি উড়বো পথে পথে
উত্তরীয় বায়,
তোমার সাথে পাল্লা দিয়ে নীলাঞ্জনার গাঁয়।মেঘবালিকা, তুমি হেসে হেসে—
যাচ্ছ কেবল উড়ে ভেসে ভেসে
অচীনপাড়া গাঁয়,
যেইখানেতে রঙবেরঙের পাখপাখালি ধায়।হঠাৎ তুমি থমকে দাঁড়াও কেশে
কালো হয়ে ভীম আঁধারের বেশে
ভারী উছল পায়,
বৃষ্টি হয়ে মাটির পরে উদাস একেলায়।মেঘবালিকা- সঙ্গে আমায় নিবে?
একটুকু মেঘ ধারসে তুমি দিবে?
রামধনু রাঙায়,
বিজলী পায়ে নূপুর হয়ে উতল সারা গায়।25 Comments-
-
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 September 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
Jannatun Nur
@jannatun-nur
কোহিনুর বেগম
@kohinoorbegum
প্রাপ্তি রোজারিও
@praptirozario
Nahar moyna
@moyna
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful



বাহ দারুণ!