Profile Photo

রওনক নাহার "রুনু"Offline

  • Rodela-Dupor
  • শিরোনামঃ তবুও,,,
    রওনক নাহার রুনু ( রোদেলা দুপুর)
    তবুও,,,
    দরজা জানালা হাট করে খোলা,
    তুমি আসো কিনা অপেক্ষায় কাটছে দিবানিশি।
    সুমিষ্ট আতরের সৌরভ ছড়িয়ে দিয়েছি সারা ঘরময়,
    গোলাপের পাঁপড়ি ছিটিয়ে রেখেছি
    মেঝের পড়ে,,
    অহর্নীশ তোমার অপেক্ষায়, প্রতিক্ষায় কাটছে প্রহর।
    যদি অভিমানের পাহাড় সরিয়ে ছুটে আসো রিক্ত বুকে।
    যদি অমাবশ্যার আঁধার সরিয়ে জোছনায় দাওউঁকি,এক ফালি চাঁদের মতন।
    অপেক্ষায় কাটছে প্রহর।
    কখনো ভাবিনি চলে যাবে একা করে।আমায় ফেলে রেখে পথের চরণে,
    প্রতিবার তো আসো ফিরে,
    নিঃস্ব বুকে হাহাকারের যবনিকা টেনে।কেন তবে অতল গহ্বরে,
    ঘুরে ফিরো তুমি অন্য কারো অলিন্দে।
    সম্ভাবনার গায়ে জমে ধুলো,
    নিজেকে মনে হয় নিঃশ্ব ভিখিড়ি নুলো।
    দরজা জানালা হাট করে খোলা
    সম্ভাবনা গায়ে জমে থাকাধুলো।
    আসবে না জানি তবুও,,,,,,,
    সমাপ্ত#

    4
    4 Comments
Skip to toolbar