Profile Photo

Quazi Mustak AhmedOffline

  • mustak
  • Profile picture of Quazi Mustak Ahmed

    Quazi Mustak Ahmed

    3 years, 9 months ago

    প্রিয় রঙ্গন

    টুনিটা এসে দাড়িয়ে রঙ্গনের মাঝে
    চুবিয়ে ঠোট ফুলে মধু খোঁজে
    অবাকে নেচে উঠে এত ফুল!
    ওদিকে ঝিরিঝিরি হাওয়ায় ফুলেরা নেচে উঠে
    পাখিটা ভাবে বেশতো ওরা আনন্দে মেতে আছে!
    আমি তবে মাতব সুখে মধু মাসে হাওয়ার সাথে
    দূর থেকে মৌ দেখে টুনিটা ফুলে ফুলে
    অপেক্ষায় থাকে তার চলে যাবার
    অবশিষ্ট যা আছে নেবে তুলে।
    এক সময় মাতাল হয়ে পাখিটা গেল চলে
    এল মৌ মাছির দল ঝাঁকে ঝাঁকে
    পাগলা হাওয়ায় রঙ্গনের নৃত্যে
    মধু মাছিরা গাইল গুন গুন স্বরে
    হাওয়ার সুরে সে সুর গেল বয়ে
    দূর থেকে দূরে হাজারো মনে।

    7
    3 Comments
    • ঝিরিঝিরি বাতাস আর টুনি দু’টোকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। সুন্দর।

      • একদম ঠিক বলেছেন বন্ধু পৃথুলা। আমিও যেন স্পষ্ট দেখতে পেলাম ছোট্ট পাখিটা মনের সুখে ফুলে ফুলে মধু খুঁজে বেড়াচ্ছে! খুব সুন্দর!

Skip to toolbar