Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 2 months ago

    মানুষের চাইছে সবকিছু নিজের মতো করে,
    বিশ্বাস প্ররোচিত করে জানতে চাইছে
    অবিশ্বাসের কারন! বড় অদ্ভুত সময়
    এক পৃথিবীতে, ভালোবাসা কি মূল্যহীন?
    কোথাও অনৈতিক চাকচিক্য দেখে
    গলে যায় মন, সেখানে ভালোবাসা নিষিদ্ধ
    গন্দবের মতো, স্বপ্ন নগ্ন সেখানে,
    বিকারগস্ত আধুনিকতার নামে,
    ভালোবাসা পদদলিত করে।
    আসলে মানুষ এখন মোহগ্রস্ত!
    হাতের মুঠোয় নিয়ে জীবন, জরাগ্রস্ত।
    যে ভালোবাসে , সেই ভালোবাসা পাবে,
    এমনটাই সুন্দর, তাহলেই
    ভালোবাসা নিষ্পাপ!
    কিন্তু সময়ের শৃঙ্গে উঠে
    ভিন্ন ভিন্ন অবয়বে আরোহনে করে,
    ফেলে যায় সুন্দর , ভুলে যায় নিজেকেই!
    শিশুদের ভালোবাসা সত্য সুন্দর
    ভালোবাসে সহজাত ঔদার্যবোধে।
    সহজ কিছুই সস্তা , মূল্যহীন যাদের জন্য
    অনেক মূল্যে পায় না , সে সহজ জীবন।
    এখন মন দূর্বিনীত, দূরবিস্তৃত সূদুরে
    তাকিয়ে থাকে, আপন জগৎ ছিন্নে,
    ভিন্ন গ্রহে দিকবিদিকশুন্য হ’য়ে খোঁজে
    সহজ জীবন।

    আসলে আমাদের অবহেলায়, আমরাই
    হারাই আমাদের পৃথিবী। তেপান্তর সুন্দরের
    নন্দন তত্ত্ব হতে পারে, কিন্তু আনন্দ নিজ ঘরে, আনন্দ আপন দেশে।
    নিজেকে ভাঙ্গার জন্য, অজান্তে গড়ে
    ফেলি দুঃসহ স্মৃতির নগরী।
    গন্ডিবদ্ধতা জন্ম সূত্রে, যতোই উড়ি না
    কেন ঘুরে, ফিরে, ফিরে আসি আপন ভুবনে।

    10
    5 Comments
Skip to toolbar