-
ইচ্ছে তোমার’
_কিশোর কনকআমি দুচোখ বুজে তোমায় দেখি
তোমার চোখে আগুন।
আমি সপ্তপ্রহর ভাবছি তোমায়
আমার চোখে ফাগুন।
তুমি করছো বিরহ বিলাপ
পর হওয়া প্রেম স্বরণে………………..
আমি বলছি তোমায় সুখের গল্প
আপন ভাবার কারণে।এক জীবনের অনেক কিছুর দখল ছেড়ে দিতে হয়
এক জীবনের অনেক স্বপ্ন করতেই হয় অপচয়’
নতুন স্বপ্নে নতুন সুখে ভরতেই হয় বুক।
কারো স্মৃতির কঙ্কাল জড়িয়ে বুকে
কেউ কোনদিন জেনো থাকেনি সুখে’
ধরা দেয়নি কোনো জীবনে আপেক্ষিক সুখ।
কমছে প্রতিক্ষণে প্রতিটি প্রাণের আয়ুষ্কাল’
তাই নতুন করে আবার বাঁচো বন্ধু’
শূন্য থেকে শুরু হোক নতুন জীবন
সবুজ ঘাসে হও শিশির বিন্দু ||আকাশের বিশালতা মাপা যায়না,তবু আকাশ কাঁদে
আকাশের প্রয়োজনে,জমিনের প্রয়োজনে না।
মাথার ভিতর ঘুরছে দুনিয়া
আমি দুনিয়ার রঙ ঢঙ বুঝিনা’
ইহকালের শেষ আশ্রয় খুঁজি তোমার বুকে
অতশত বাক্যবিবাদ জানিনা।
হয়তো জীবন দাও,নয়তো মরণ
ইচ্ছে তোমার ||অন্তরের সবকথা লুকানো যায়না,কিছু কথা
প্রকাশিত হোক,কিছু কথা লিখছি তোমার মনের দেয়ালে।
কিছু কথা বলছিনা বুঝে নিও
যা বোঝো তা লিখে রেখো জীবন খাতায়’
অঘোষিত অনশনে আমিও শামিল
ভরসা রাখি বিশ্ববিধাতায়।
রাত্রির অভিযাত্রী,ভোরের স্বপ্নে
আসবো আমি ||রাত পোহালেই তো
বাতাশে ভেসে আসবে লাশের গন্ধ
শাসকের বুলেটে বিদ্রোহীর খুন হওয়া লাশ।
এমন নিষ্ঠুর অরাজকতায়
পরানের ভিতরে অস্তিত্ব তোমার
তোমার পরানের গহীনে করছি বসবাস ||05, SEPTEMBER 2022 |
MOHAMMADPUR, DHAKA
©Kishor Kanokবিঃদ্রঃ কবিতার গল্প
কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
কারণ
কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প
নিজের জীবনে মেলানোর দায় শুধুই আপনার
কবি অথবা কবিতার নয়।5 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


প্রেমের ছন্দমালা। অভিনন্দন।