Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • Profile picture of Fazilatun Nesa

    Fazilatun Nesa

    • 4 years, 2 months ago

    মায়ের চাওয়া,
    ৭,৯,২২
    মা তুমি কি খুঁজছো,
    আমার ও আমাদের ছোট্টবেলা,
    তোমার চেনা সেই উঠোনটা তো নেই,
    নেই তোমার প্রিয় ঘরের দাওয়া,
    যেথায় বসে দেখতে মোদের খেলা,
    তোমার পানে দৌড়ে এসে,
    জাপটে গলা জরিয়ে ধরা,
    মা তুমি আগের মতো কিচ্ছুটি,
    ফিরে পেতে চেওনা,
    তোমার নয়ন অভিমানের জল,
    ভর্তি করে রেখো না।
    আমরা এখন অনেক বড়,
    ব্যস্ত শহরে অনেক ব্যস্ত,
    তোমার পনে হাত বাড়িয়ে ডেকো না।
    আমরা যখন তোমার মতো হবো,
    যখন আমরা তাদের অপেক্ষায় রবো,
    তখন মাগো আনেক সময় পাবো,
    সময় করে তখন দেখা করতে আসবো,
    এইতো আর কটা দিন,
    মা তুমি ধৈর্য্য হারা হয়ো না।
    fnesa

    10
    6 Comments
Skip to toolbar