-
নগর জুড়ে বিষণ্ণতার সুর
ফিলিস্তিন কিংবা জেরুজালেম
আজ রক্তাক্ত উদযাপনে ব্যস্ত।
মধ্যপ্রাচ্য থেকে পাশ্চাত্য
অথবা প্রাচ্য হতে ওশেনিয়া
ধর্মিয় বিউগল আজ শানিত
যুদ্ধের দামামায়।হা ঈশ্বর আর কত রক্ত ঝরলে তুমি বুঝবে
পৃথিবীতে মানুষই আসল ধর্ম।
কত শিশুর মৃত্যু হলে তুমি প্রকট হবে
কত বৃদ্ধের সন্তান হারা আর্তনাদের পর
তোমার সীমা অতিক্রান্ত হবে।
ঈশ্বর তুমি মানুষ সৃষ্টি করেছ কিনা আমি জানিনা
তবে তুমি যে মানুষ ধ্বংস করছ।
এ কথা আমি নিঃসংকোচে বলতে পারি।হে ঈশ্বর ক্ষমা চাও সেই শিশুটির কাছে
যে তোমাকে বিশ্বাস করে বলেছিল
“আমি ঈশ্বরের কাছে সব বলে দেব”।
সেকি তোমায় বলেনি,
নাকি তোমার বার্ধক্যে বুজে আসা চোখে
আজ সব কিছু সাদাকালো।
তাই বলছি তুমি আমাদের মুক্তি দাও,
তুমি আমাদের বাঁচতে দাও হে ঈশ্বর।3 Comments

Friends
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
অরণ্য
@xoykumar
Abcde gh.
@abcdegh
রবিউল আলম মাজেদ
@majed1997
ফরহাদ আহমেদ
@forhad2004
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal
abrar
@abrar
Shahed Biplob
@shahedbiplob



স্রষ্টা কখোনো চায় না তার সৃষ্টি ধ্বংস হোক নিজেদের বোকামীতে। কোন ধর্মই ধ্বংসের কথা বলে না কিন্তু আমরাই ধর্মের নামে, ক্ষমতার নামে নিজেরা নিজেদের মারছি-মরছি।