-
“হঠাৎ যদি হলো দেখা”
– পি কে সরকার
অলকানন্দা…
যেতে দেখেছি তোরে,
এই পথ ধরে,
কিন্তু সে তো…
নির্বাক দাঁড়িয়ে ছিল,
জীবন পথের ধারে…
হঠাৎ যদি হলো দেখা,
অভিমানের তীক্ষ্ণ ধারা,
আবার ক্ষত বিক্ষত
সেই সর্বহারা।অলকানন্দা…
তোমায় ঠেলে দিয়েছে সে,
অচেনা নরক দ্বারে,
তাতেই চলে গেলে,
সময়ের কি…
দাবি ছিল নে?
মধুর সময় দ্রুত চলে,
তুলনাগুলো হিসেব কষে,
আবার তারেই দোষলে…
বাহ্! বেশ ভালো।অলকানন্দা…
তুমি বললে,”সেই দোষী!”
সে না কি…
ফিরে দিয়েছে তোরে,
কিন্তু সে কি বলে?
তার কথা…
বলো না মোরে,
সে আমায় দিয়েছে ঠেলে,
অকূল দরিয়া মাঝে,
সে দায় নিতে ভয় করে।সে…
কখনও খোঁজেনি মোরে,
আমিই খুঁজেছি তারে,
সকাল সন্ধ্যা ভোরে,
শিমুলে পলাশে
বসন্তে হলুদে…
ঝিরিঝিরি বৃষ্টিতে,
শরতের কাঁশফুলে,
বাড়ীর ছাদে…
রূপালী চাঁদে জোসনা রাতে।7 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit


বেশ লিখেছেন।