-
প্রার্থনা
মহাকারিগর রহিম তুমি,
কী নিপুনতায়
দানের পশরা রেখেছ সাজায়ে,
দ্যুলোক ভ্যূলোক চতুর্বলয়ে।
নীল সবুজের দিকচক্রবালে,
কী নিখুঁত সৌন্দর্য ধরিত্রীর ঢালে!
নীল নভ:লোকের নি:সীম কোলে,
তুলো তুলো মেঘ রৌদ্র ঝলমলে।
নীল আঁচলের ছায়া দোল খায়,
মৃদুলা তটিনীর গায়।
সবুজ লতার গা ছুঁয়ে যায়,
স্বচ্ছ জলের রূপালী আয়নায়।
রঙ্গন কলির শিশির সলিলে,
মুক্তোকণা ঝিলিমিলি দোলে।
লাল, বেগুনী, ফুলের অঞ্জন
বাতসে আনে রঙের প্লাবন।
সোনাশশীঝরা পাতার ছায়ায়
মায়াবিনী চাঁদ নিজেকে লুকায়।
সবুজের বুকে হলুদ ফুল,
অনিলদোলায় দুলছে দোদুল দুল।
চারদিকে এত সৌন্দর্যের স্রোতস্বীনি
তবু প্রাণে প্রাণে বিষাদের ধ্বণি!
যেই ইন্দ্রিয়সমূহ লভিছে এ রতন
তারই তরে প্রভু করিনা ধন্যবাদ জ্ঞাপন!
তোমার আমানত তোমার কাছে,
ফিরে যাবে সবি মাটির ধুলা সাজে।
তবু সে কথা নাহি স্মরি ,
বারে বারে হাত কলুষিত করি,
অন্যের অধিকার খর্ব করি।
চারদিকের কোণায় কোনায়
এত উপকরণ ছড়ায়ে ছিটায়,
তবু কেন যেন ভরে না মন!
কোথায় যেন রয়েছে অনটন,
মানুষ এর মাঝে যে নেই
শরতের মমতা মাখা সেই
নিঃসীম ঘন নীলের আশীষ,
হলুদ পোকার ঘা,
খেয়েছে সবুজ ধানের শীষ।
নেই অর্ণবের সুবিশালতা,
আছে শুধু শামুকের আচ্ছাদনতা,
আর গ্রাসের লোলুপতা।
হাত ভরা যার গরলতা
চোখে নেই তার বৃস্টি জলের স্বচ্ছতা।
যে সৌন্দর্য শুধু চোখের দর্শন,
হৃদয় দিয়ে না করি ধারণ,
সে সৌন্দর্য নিমেষেই হারায়,
যে সৌন্দর্য অন্তরকক্ষে করি লালন
তারই প্রভায় যেন সকল
কিছু করতে পারি দ্যূতিময়।
বিন্দু বিন্দু মুক্তো নীরে,
পৌছঁবোনা হয়তো সিন্ধু তীরে।
তবু কিছু পূণ্য অভ্রজলে,
হ্রাস যদি হয় কিছু গরল,
এত অসম বক্ররেখাতলে
তবু সিক্ত হোক কিছু মাটি ,
পরিশুদ্ধ কোমল জলে।
ফেলে আসা দিনের সবকিছু ভুল
মার্জনা কর, হে রহিম রহমান,
অন্তহীন দয়া ও ক্ষমায় তুমি অতুল
সমুখে অয়নে যা কিছু সুন্দর
যা কিছু মোদের কল্যাানকর
সেই পথে রেখ মোদেরে ধাবমান
আজিকার এই শুভ দিনে
মোদের প্রার্থনা কর কবুল।।6 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



চমৎকার