-
ভাগ্য লিপি
হালিমা বিনতে খালেকভাগ্য আমার সহায় বড়
আমি ভাগ্যের দাস,
ভাগ্য আমার নিত্য সঙ্গি
কাঁদায় বারো মাস।যাহার জন্য কাঁদিয়া বেড়াই
সেতো আমার নয়,
হিংসে করে আমার পরে
সদায় দূরে রয়।যার জন্য আমি গাথি মালা
কাটার আঘাত সহে,
দেয় সে আমায়, শুধু ই জ্বালা
পরের ঘরে গিয়ে।স্বপ্ন ঘোরে চেয়ে দেখি
আমার ঘরে রাণী,
স্বপন ভেঙে শূন্য ঘরে
ঝরে চোখের পানি।প্রেমের জ্বালা বড় জ্বালা
গুণীজনে কয়,
প্রেম বিরহে অন্তর পুরে
কয়লা হয়ে রয়।ভাগ্য আমার সহায় বলেই
ঘুম কেড়ে নেয় রোজ,
আশায় থাকি সুখের রাণী
হয়তো নিবে খোজ।আশায় আশায় দিন, মাস যায়,
যায় বছর, যুগ।
আমার তরে তার কিছু নাই
করল শুধুই ভোগ।যাহার জন্য সব ছাড়িলাম
ভালবাসিলাম তারে,
সব পেয়ে সে পুর্ণ হয়ে
নিঃস্ব করেছে মোরে।হৃদয়ে কত রক্ত ক্ষরণ
বইল চোখে স্রোত,
এখনো সে খোজে বেরায়
আমার সকল খুতএতো ব্যাথার পরেও আমায়
ভাগ্য দেয়না বিদায়
নতুন ভাবে বাঁচার মন্ত্র
ভাগ্য লিপি শেখায়।।29 Comments-
-
-
-
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 September 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
ভাগ্যের নির্মম পরিস্থিতির মধ্য থেকেও অবশেষে আবার নতুনভাবে বাঁচার আশা জাগায় খুব ভাল লাগল।-কিছু বানান চোখে পড়ল। শেষদিকে এসে ছন্দে একটু দন্দ মনে হল।
-
-
Friends
অমিত
@amitroy
মো: নাজমুল আখতার
@faith
Syed Farah
@syedfarah
abrar
@abrar
Md. Latiful safi diamond
@diamondsafi
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Fazilatun Nesa
@fazilatun-nesa


শুভ কামনা। অভিনন্দন।