-
একটা টিউশন করাতাম তখন, এক বন্ধুর ছোট ভাইকে। সময়টা কেন যেন মনে পড়ছে না সঠিকভাবে; সম্ভবত ২০১৯ সাল। মাসিক ২৫০০৳ মাইনে ছিল। পড়াতে যেতে-আসতে ৫৳ করে মোট ১০৳ টেম্পু ভাড়া যেত প্রতিদিন। প্রথম মাসের যাতায়াত খরচ আম্মু থেকে নিই। পরবর্তীতে টিউশন ফি থেকে যাতায়াত খরচ বহন করার কথা নিজের। রমজান মাস ছিল সেটা। আমি একজনকে ওয়াদা করেছিলাম তার সাথে প্রথম দেখায় তাকে অনেকগুলো চকোলেট উপহার দেব। এই চিন্তায় টাকা জমানো শুরু করে – প্রতিদিন ৪ কিলোমিটার হেঁটে টিউশনে যাওয়া আসা শুরু করি। ১০৳ করে করে জমতে থাকে। তার জন্মদিনের ঠিক আগের সময়টাতে আমার কাছে প্রায় ১ হাজার টাকা জমা হয়। ১ হাজার টাকা অনেক, চকোলেট কেনার জন্য। আমি তখনো একটা বড় সাইজের কিটকেট আর ডেইরি মিল্কের মূল্যই জানতাম না। দোকানে গিয়ে যখন পছন্দ মতো সাইজের বক্স করে চকোলেট নিয়ে জানতে পারলাম এসব আমার বাজেটের বাইরে। খুব মন খারাপ হয়েছিল। কোনোদিন কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে কথা বলিনি, এই প্রথম বলবো। তাও যদি কথা রাখতে না পাড়ি! আত্নগ্লানি কাজ করছিল কচি মনে সেদিন। আরো ভেবে রেখেছিলাম একটা সারপ্রাইজ গিফ্ট দেব। টাকা তো জমে নি আমার। সাহসে আর কুলোই নি তার সাথে দেখা করা। নানা বাহানায় এড়িয়ে গিয়েছিলাম তার জন্মদিন এবং সে যতবার দেখা করতে চেয়েছে ততবার। সে আমাকে শেষ দেখা করতে বলেছিল তার গ্রামের বাড়ি চলে যাওয়ার আগে। কেঁদে কেঁদে বলেছিল সেদিন, যেন একটা বার আমি দেখা করি। সে কিচ্ছু চায় না। আমাকে সামনে থেকে একটাবার দেখতে চায় শুধু, আমার মুখখানি দেখতে চায়। সেদিন আমি তার কান্নার কারণে দেখা দিতে হবেই এবার ভেবেছিলাম। দেখা দিতে চেয়েছিলাম। কিন্তু ইতোমধ্যেই তখন আমার মায়ের মাথা আমার কোলে। মায়ের অবস্থা করুণ। মাকে রেখে কোথাও যেতে পারতাম না তখন। তাকেও জানাইনি যে আমি এইবার কেন দেখা দিতে পারবোনা। হয়তো সে গভীর অভিমান করে চলে যায় সেদিন। আজো তার জন্য জমানো টাকার চকোলেট তাকে দেয়া হয়নি। আজো তার সাথে আমার দেখা হয়নি। মায়ের মৃত্যু সংবাদ আমি নিজে নম্বর খুঁজে সবার আগে তাকেই জানিয়েছিলাম। ২০২১ সাল। ভাবা যায? সেদিনই আমাদের প্রথম ফোনালাপ ঘটে। সে কেঁদে বলেছিল, ফোনে আমার প্রথম কথা বলাটা এভাবে না হলেও পারতো। তার জন্য রেখে দেয়া সেই চকোলেট বক্স তো এখন ঠিকই জোগাড় করেছি। কিন্তু বাস্তবতা কি পরিস্থিতি আঁকড়ে রেখেছে আদৌ?
সে যাই হোক। মানুষটা আমার এমন একটা মানুষ ছিল, যাকে আমি প্রথমবারের মতো বিশ্বাস করে আমার আপন জগতে ঠাঁই দিয়েছিলাম। সে নিজেই করে নিয়েছিল ঠাঁই, তাই তো!
#পিচ্চি 🖤🌚
1 Comment
Friends
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
Shailajananda Ray
@shailajananda
রতন
@ratan92
মো. মিকাইল অাহমেদ
@mekail2
কলমে পৃথিবী
@asin432
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
Md. Nasim Hossain
@nasim3080
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
নন্দিনী
@nandini-chowdhuri


পুরো পৃথিবীটা বদলে গেলেও ভালোবাসার মানুষগুলো কখোনোই বদলে যায়না…