-
সুখ ও দুঃখ
সুখ বলে ও দুঃখ ভাই!
তোমার কাছেতে আমি রই যে সদাই।
দুখি মানুষের আমি মুখের হাসি
সুখ আমি সুখি করা বড়ো ভালবাসি।হা-হুতাশ করে তারা তোমার মাঝে
শান্তি না পায় তারা কোনো কাজে।
দুখি মানুষের আমি সতত আনন্দ
তোমারি মাঝে তারা থাকে সদা মন্দ।তুমি আমার সতীন তুমি আমার অরী
তুমি দিবানিশি ক্রন্দন, তুমি সুখ হরী।
তোমাকে কেই বাসেনা ভালো চায়না কেহ
আমি ভালবাসা সকলের আমি নব উৎসাহ।দুঃখ বলে ও সুখ ভাই!
তোমার মাঝে আমি থাকি যে সদাই।
আমি না থাকিলে তুমি চির অসহায়
দুঃখ না থাকিলে সুখ চেনা অতি দায়!আমি দুখ কালো ভাই নাই যদি থাকি
তুমি সুখ আলো ভাই হবে সুখী নাকি?
আমি না থাকিলে তুমি চির অচেনা
আমারি জন্য তুমি চির চেনাজানা।আমি দুখ সুখ হরী সতত যে কালো
তুমি সুখ দুখহরী আছো তো ভালো?
আমি চাই আমি যেনো নাই থাকি কাছে
তুমি অরী হবে মোর ললাটের পাছে।তোমাকে কেউ যদি না রাখিতে পারে
আসিতে বাধ্য হবো কাছেতে তারে।আমি কালো সুখনাশী তুমি আলো দিবানিশি
দু’জন দু’জনে পর কেউ কান্না কেউ হাসি।
পর পর দুইজনে ওহে ভাই সুখ!
জড়াজড়ি করে থাকি সাথে আমি দুখ।14 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
Jannatun Nur
@jannatun-nur
কোহিনুর বেগম
@kohinoorbegum
প্রাপ্তি রোজারিও
@praptirozario
Nahar moyna
@moyna
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful


অনেক সুন্দর।