-
ছুঁয়ে দাও কোমলতা
ছুঁয়ে দাও কোমলতা, ছুঁয়ে দাও এই দুটি হাত।
ছুঁয়ে দিয়ে মুছে ফেলো কিংকর্তব্যবিমূঢ়তার
সমূহ নিপাত। ছুঁয়ে দাও এই ঠোঁট,খুব বেশি পিপাসা
কাতর। কঙ্কাল পাজর ছোঁও, মুছে যাবে অনির্বাদ
ঊদ্যায়ি অনুর মতো ভ্রান্তি-পাথর। কাছে এসে বসো
একবার; চেয়ে দেখো কোমলতা, শরীরে আমার
নিস্ফলা ঘাম; ক্লান্তিতে ছেয়ে আছে আমার
আনন। ভিষণ বেদনাহত আশাহত আমি;
হলুদ পাতার মতন ভাগাড়ে লুটাতে পারি।
ফিরে গেছে বাউলেরা, কুয়াশায় মুছে গেছে পথ।
ছুঁয়ে দাও কোমলতা, ছুঁয়ে দাও এই দুটি হাত।20 Comments-
জানি দূরে পড়ে রবে ঐ হাত
তবুও স্বপনে একদিন অকস্মাৎ
ছুয়ে দেবো বোধহয় নেই এমন বরাত!সে যাক গে, অসাধারণ পঙতিমালা লিখেছেন একেবারে হৃদয়ের তন্ত্রীচয় নিশঃশব্দে ছুঁয়ে গেলেন। হৃদয় তো ছুঁয়েই গেলেন, হাতটা’র কি খুব দরকার???? আমি ছোঁয়া আর আমাকে ছোঁয়া একই কথা কারণ স্পর্শ তো দুজনেরই লাগবে। যাই হোক আপনার হাত ছুঁয়ে যাক কবিতারা…
Friends
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
Foyzur Khan
@foyzur-khan
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali
সালমান সাদিক
@salmansadique



আপনার কোমলতা মানে প্রেম,
স্পর্শের মতো উষ্ণতায় নেই শেম,
আশাহত মনের আর্তনাদ একবার এসো
সব দ্বিধা ভুলে জড়তা ঠেলে কাছে বসো,
মসৃন পেলবতা মাখনের মতো
ছুঁয়ে দাও শিশিরের স্নিগ্ধ অনুভব যতো।
সুন্দর লাগলো আরো লিখবেন অনেক বেশী লিখবেন। এই ছয়লাইন আপনার জন্য আপনার মাধ্যমে সব বন্ধুদের জন্য।