-
বৃষ্টি
আকাশের চোখে আজ অশ্রু ভরা জল,
চারদিকে বুঝি ভাসাবে অতল!
এই ঘনাধারের সন্মোহনী প্লাবন,
বাতাসের বুকে আনে অজানা সমীরণ।
রিমিঝিমি রিনিঝিনি নিক্কনে,
মন ছুটে যায় হারানো অয়নে।
আজ ধুয়ে যাক সব কর্দম ধারা,
নতুন করে জাগুক আলোকের তারা।
আনন্দধারার ঢেউ খেলে যাক-
সব ম্লানিমার অবসান হোক।
সব কুঁড়িদের আজকে ছুটি,
কদমতলায় বাঁধবে জুটি।
ওগে বৃষ্টি তোমায়,
দিলাম চুপি চুপি,
কাঁচের দেয়ালে ধুপছায়ায়,
আমার লুকিয়ে রাখা বাঁশি।
সবসুর গুলো তোলা আছে অনুরাগে,
নীশিথ ব্যথার কল্পরাগে,
সুরে সুরে আসে ভাসি’
খেলাঘরে ভাসানো সেই নৌকার হাসি,
ঝিলিমিলি জোছনায় লুটোপুটো ভাসি’
রুপালী কাশফুল রাশি রাশি,
বৃষ্টি ছোঁয়ার কিছু আনমনা প্রহর;
যার বুকে ঝরে আজো আলোর লহর।
সোনাঝরা সেই সৌরভের হয়নিকো অবলুপ্তি,
সাতরঙ্গা সুর ছুঁয়ে আছে আজও হৃদয় ব্যাপী।
তবু আমার প্রীতির হারে
যে ফুলের সৌরভ ঝরে,
সতত: শুধু মুগ্ধতার দ্বারে
ফিরি সেই সারথীর তরে।9 Comments -
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan


ছন্দের মিল রেখে কবিতা এগিয়ে নিয়ে যাওয়া অনেক কষ্টের। আপনার পরিশ্রমকে সাধুবাদ জানাই।